News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যবসায়ীদের বাধা দেয়ায় সীমান্ত হাটে তীব্র উত্তেজনা
Image

ব্যবসায়ীদের বাধা দেয়ায় সীমান্ত হাটে তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ দুই সপ্তাহ ধরে কমলাসাগর সীমান্ত হাটে যেতে দেওয়া হচ্ছে না নতুন ব্যবসায়ীদের৷ কমলাসাগর সীমান্ত হাট উদ্বোধন হওয়ার পর দুই দেশের প্রশাসনের কর্মকর্তারা বৈঠক করে সীমান্ত হাটের ভিটিগুলি ব্যবসায়ীদের মধ্যে বন্টন করা হয়েছিল এবং প্রয়োজনীয় ছাড়পত্রও দেওয়া হয়েছিল৷ তাছাড়া ক্রেতাদের পরিচয়পত্র দিয়ে হাটে প্রবেশ করার নিয়মও রয়েছে৷ কিন্তু, নতুন সরকার ক্ষমতায় আসার পর হাটের নিয়মনীতি পরিবর্তন করা হয়৷ এলাকার কিছু বিজেপি নেতৃত্ব আগের সরকারের জমানার ব্যবসায়ীদের বাদ দিয়ে নতুন ব্যবসায়ীদের নামের তালিকা বানানোর চেষ্টা করে৷ কিন্তু, প্রশাসনিক ভাবে তারা ব্যর্থ হয়৷ পরে এলাকার কিছু বিজেপি সমর্থক পুরনো ব্যবসায়ীদের হাটে প্রবেশ করার ক্ষেত্রে বাধা দিয়েছে৷ তারা হুমকি দেয় যাতে তারা হাটে না যায়৷ এনিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে৷ রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত জেলা শাসক সুভাষ দাস৷ তিনি জানিয়েছেন, যদি ব্যবসায়ীদের আগামীদিনে হাটে ঢুকতে দেওয়া না হয় তাহলে প্রশাসনের তরফ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top