News Flash

  • Home
  • Uncategorized
  • বামবিরোধী ত্রিপুরা টেট টিচার ওয়েলফার অ্যাসোসিয়েশনের সদস্য হচ্ছেন প্রাক্তন বিধায়ক ঝুমু
Image

বামবিরোধী ত্রিপুরা টেট টিচার ওয়েলফার অ্যাসোসিয়েশনের সদস্য হচ্ছেন প্রাক্তন বিধায়ক ঝুমু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ ত্রিপুরা টেট টিচার ওয়েলফার অ্যাসোসিয়েশনের সদস্যপদ নিচ্ছেন প্রাক্তন বিধায়ক ঝুমু সরকার। সম্প্রতি তিনি শিক্ষকতার চাকরিতে যোগ দিয়েছেন।
ত্রিপুরা টেট টিচার ওয়েলফার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকালে রাজধানী আগরতলার মহারানি তুলসিবতী বালিকা বিদ্যালয়ে টেট ওয়েলফার টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ঝুমু সরকার।
অনুষ্ঠান শেষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রিপুরা টেট টিচার ওয়েলফার অ্যাসোসিয়েশনের সদস্যপদ নিচ্ছেন প্রাক্তন বিধায়ক ঝুমু সরকার। অনুষ্ঠানে টেট অন্তর্ভুক্ত সমস্ত টিচাররা উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে।
উল্লেখ করা যেতে পারে, প্রাক্তন সিপিআইএম বিধায়ক বিগত নির্বাচনেও প্রার্থী ছিলেন। কিন্তু পরাজিত হন তিনি। এর পর তিনি টেট পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে যোগ দিয়েছেন সম্প্রতি। তবে এবার তিনি সরাসরি বাম-বিরোধী শিক্ষক সংগঠনে যোগ দিলেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top