News Flash

  • Home
  • Uncategorized
  • খুলে পড়ল উড়াল পুলের পাইপ, চাঞ্চল্য
Image

খুলে পড়ল উড়াল পুলের পাইপ, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ উড়াল পুল থেকে একটি জলের পাইপ খুলে পড়ার ঘটনাকে কেন্দ্র করে নাগেরজলা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ গুজব ছড়ে গিয়েছে উড়াল পুল ভেঙে পড়েছে৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, উড়াল পুলে ব্যবহৃত জলের পাইপের একটি অংশ খুলে মাটিতে পড়ে যায়৷ পাইপটি অবশ্য প্লাস্টিকের ছিল৷  ঘটনা রাত সাড়ে আটটা নাগাদ৷ তখন অবশ্য এই সড়কে যানবাহন এবং লোকজনের চলাচল প্রায় নেই বললেই চলে৷ তাই কারোর উপর পড়েনি এবং কেউ আঘাতপ্রাপ্ত হয়নি৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বহু লোক ঘটনাস্থলে ছুটে গিয়েছে৷ উড়াল পুলের নির্মাণ সংস্থার কর্মকর্তারাও সেখানে পৌঁছেন৷ পাইপটি সরিয়ে দেওয়া হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top