News Flash

  • Home
  • Uncategorized
  • অপহৃত অরুণাচলের চা বাগান কর্মচারী, তিন কোটি টাকা মুক্তিপণ দাবি আলফা-স্বাধীনের
Image

অপহৃত অরুণাচলের চা বাগান কর্মচারী, তিন কোটি টাকা মুক্তিপণ দাবি আলফা-স্বাধীনের

ইটানগর (অরুণাচল প্রদেশ), ১২ নভেম্বর, (হি.স.) : অরুণাচল প্রদেশের এক চা বাগানের কৰ্মচারীকে অপহরণ করা হয়েছে। অপহৃত কর্মচারীর নাম দেবব্ৰত দেব। আজ সোমবার সকালে কর্মক্ষেত্রে যাওয়ার পথে সাতজনের অস্ত্রধারী এক দল তাঁকে অপহরণ করেছে বলে জানা গেছে।
দেবব্রত দেবকে অপহরণের পর আলফা (স্বাধীন)-এর তরফ থেকে বাগান কর্তপক্ষের কাছে তাঁর মুক্তিপণ বাবদ নগদ তিন কোটি টাকা দাবি করে বার্তা পাঠানো হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, লোহিত জেলায় অবস্থিত চা বাগনের স্বত্বাধিকারী অরুণাচল প্রদেশের উপ-মুখ্যমন্ত্ৰী চাওনা মেইনের পত্নী।
এদিকে সঙ্গে-সঙ্গে ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে গিয়ে খোঁজখবর নিয়ে অপহৃত দেবব্রতকে উদ্ধারে অভিযানে নেমে পড়েছে পুলিশ। তাঁকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে নিয়োগ করা হয়েছে আধা-সেনাও। পুলিশ জানিয়েছে, এখনও ইতিবাচক সাফল্য তাঁরা লাভ করতে পারেননি। তবে আশা, শীঘ্রই অপহৃত দেবব্রত দেবকে উদ্ধার করা সম্ভব হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top