News Flash

  • Home
  • Uncategorized
  • রাত পোহালেই ছত্তিশগড়ে ভোট, রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে রমণ সিংকে খোঁচা আনন্দ শর্মার
Image

রাত পোহালেই ছত্তিশগড়ে ভোট, রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে রমণ সিংকে খোঁচা আনন্দ শর্মার

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.) : রাত পোহালেই ছত্তিশগড়ে ভোট। তার আগে উন্নয়ন প্রসঙ্গে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী রমণ সিং-এর নিন্দায় সরব হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা আনন্দ শর্মা। বিগত ১৫ বছরে ধরে রাজ্যে কোনও উন্নয়নই হয়নি বলে দাবি করেছেন তিনি।
রাত পোহালেই সোমবার ছত্তিশগড়ে শুরু হবে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে ফের রাজ্যের উন্নয়ন নিয়ে রমণ সিংকে খোঁচা দিলেন আনন্দ শর্মা। রবিবার তিনি বলেন, বিগত ১৫ বছর ধরে বিজেপি ক্ষমতায় রয়েছে। কিন্তু এখনও দেশের উন্নত অঞ্চল তালিকায় জায়গা করে নিতে পারেনি এই রাজ্য। স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে দেশের মধ্যে ২১ নম্বর স্থানে রয়েছে ছত্তিশগড়। শিক্ষা ক্ষেত্রে প্রথম ১৫য় নাম নেই ছত্তিশগড়ের। বর্তমানে রাজ্যের ২৫ লক্ষ যুবক যুবতী বেকার। রাজ্যের ৫০ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। প্রাকৃতিক সম্পদ ভরপুর থাকার পড়েও কেনও আজ ছত্তিশগড় গরিব। দুর্নীতি এবং খনি মাফিয়াদের রাজত্বে পরিণত হয়েছে ছত্তিশগড়।
পানাপা পেপারস কাণ্ডে রমণ সিং-এর ছেলের নাম থাকার দাবি করে আনন্দ শর্মা বলেন, রমণ সিং এর ছেলের নাম পানামা পেপারে রয়েছে। এই বিষয়ে কেনও নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন রমণ সিং নিজেও নীরব এই ব্যাপারে। রাজ্যের চিটফাণ্ড কাণ্ডের কেনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্নও তোলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।উল্লেখনীয়, ছত্তিশগড়ের আট জেলার ১৮ বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top