News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশ পুলিশের কড়া চেকিংয়ে বাজেয়াপ্ত অবৈধ অস্ত্র ও নিষিদ্ধ মদ
Image

মধ্যপ্রদেশ পুলিশের কড়া চেকিংয়ে বাজেয়াপ্ত অবৈধ অস্ত্র ও নিষিদ্ধ মদ

ভিন্ড, ১১ নভেম্বর (হি. স.) : মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক আগে জেলার বিভিন্ন থানার অন্তর্গত এলাকাগুলিতে কড়া তৎপরতার সাথে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এই অভিযান চলাকালীন শনিবার রাতে জেলার ছটি থানার অন্তর্গত এলাকা থেকে অবৈধ অস্ত্র এবং তেরো থানার পুলিশ নিষিদ্ধ মদ বাজেয়াপ্ত করেছে। পুলিশ হাতিয়ারধারীদের বিরুদ্ধে ২৫/২৭ আর্মস এক্ট এবং নিষিদ্ধ মদ বিক্রেতাদের বিরুদ্ধে ৩৪ আবগারি এক্ট ধারায় মামলা দায়ের করেছে।
শনিবার গভীর রাতে মোট পাঁচটি অবৈধ দেশি বন্দুক, তিনটি দেশি রিভলভার এবং ২৮০ নিষিদ্ধ দেশি মদের সিকি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ কন্ট্রোল রুমের খবর, শনিবার গভীর রাতে জেলার মিহোনা, আটেরা, ফুপ, আমায়ন এবং কোতোয়ালীতে ৩১৫ বোরের এক-একটি বন্দুক এবং এক যুবকের কাছ থেকে সওয়া লাখ গোরের তিনটি বহুমূল্য দেশি রিভলভার বাজেয়াপ্ত করেছে ভারোলি থানার পুলিশ। ওই যুবক এই রিভলভারগুলি অন্যত্র নিয়ে যাচ্ছিল বেচার জন্য, তখনই গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ তাকে আটকায়। এছাড়াও, জেলার তেরোটি থানা যথাক্রমে আন্দরি, অসোয়ার, বরোহী, সুরপুরা, ফুপ, দাবো, মৌ, গোরমী, গোহদ, বরাসো, আমায়ন, শহর এবং দেহাত কোতোয়ালী থানার পুলিশ আনুমানিক সতেরো হাজার টাকা মূল্যের প্রায় ২৮০ নিষিদ্ধ দেশি মদের সিকি বাজেয়াপ্ত করেছে এবং ১৩ জনের বিরুদ্ধে ৩৪ আবগারি এক্ট ধারায় মামলা দায়ের করেছে বলে পুলিশ সূত্রের খবর।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top