News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ভোটের লড়াই থেকে পিছিয়ে এলেন শাকিব আল হাসান
Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ভোটের লড়াই থেকে পিছিয়ে এলেন শাকিব আল হাসান

ঢাকা, ১১ নভেম্বর (হি.স.) : ভোটে নামার সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে এলেন বাংলাদেশ টি-২০ ও টেস্ট অধিনায়ক শাকিব আল হাসান৷ তাঁকে খেলা চালিয়ে যেতে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি শাকিবকে বলেন, সামনেই বিশ্বকাপ৷ তুমি খেলা চালিয়ে যাও৷ এর পরেই জাতীয় নির্বাচন থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেন এই তারকা ক্রিকেটার৷ আওয়ামী লীগের হয়েই তিনি মনোনয়ন পত্র তুলতে রাজি হয়েছিলেন৷
তবে অপর তারকা মাশরাফি বিন মোর্তাজা কিন্তু থাকছেন ভোট লড়াইয়ে৷ জাতীয় ক্রিকেটে একদিনের দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা আওয়ামী লীগ থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন৷ নড়াইল থেকেই প্রার্থী হচ্ছেন৷ এরপরেই বাংলাদেশ সহ আন্তর্জাতিক ক্রীড়া দুনিয়ায় চাঞ্চল্য ছড়ায়৷ প্রশ্ন উঠতে শুরু করে, ক্রিকেট ছেড়ে কেন রাজনীতিতে নামছেন এই ক্রিকেটার৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top