News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটের মুখ্যমন্ত্রী জনসভায় আত্মহত্যার চেষ্টা কৃষকের
Image

গুজরাটের মুখ্যমন্ত্রী জনসভায় আত্মহত্যার চেষ্টা কৃষকের

আমদাবাদ, ১১ নভেম্বর (হি.স.) : কীটনাশক খেয়ে মুখ্যমন্ত্রীর সভায় আত্মহত্যার চেষ্টা এক কৃষকের। চাঞ্চল্যকর ঘটনাটি রবিবার গুজরাটের গির সোমনাথ জেলার প্রাণস্লি গ্রামে ঘটেছে। প্রশাসনিক তৎপরতায় ওই কৃষককে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী বিজয় রুপানির গুজরাটের গির সোমনাথ জেলার প্রাণস্লি গ্রামে এদিন জনসভা ছিল। বক্তব্য শুরু করতেই কীটনাশক খান মশরিভাই দোদিয়া নামে ওই কৃষক। সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন পুলিশকর্মীরা। এই কৃষককে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে পুলিশ সুপার রাহুল ত্রিপাঠি জানিয়েছেন, ‘এই কৃষকের জমির বাইরে পঞ্চায়েতের জমি অবৈধভাবে দখল করে রেখেছেন এক ব্যক্তি। এর ফলে নিজের জমিতে ঢুকতে বাধা পাচ্ছেন এই কৃষক। তাঁর অভিযোগের ভিত্তিতে কালেক্টর অবৈধ দখলদারি সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু তারপরেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। সেই কারণে হতাশ হয়েই আত্মহত্যার সিদ্ধান্ত নেন এই কৃষক।’
মশরিভাই বলেছেন, ‘এক জমি মাফিয়া আমার জমিতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। আমি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম। তিনি দখলদারি সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু এখনও পর্যন্ত কিছুই হয়নি। আমি পঞ্চায়েত ও তালুকা উন্নয়ন বিভাগের আধিকারিকদের।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top