News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী ৭ ডিসেম্বর তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারে আসছেন সনিয়া গান্ধী
Image

আগামী ৭ ডিসেম্বর তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারে আসছেন সনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.) : আগামী ৭ ডিসেম্বর ভোট প্রচারে তেলেঙ্গানায় আসছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী ও ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী৷ এছাড়া আগামী ২৩ নভেম্বর তেলেঙ্গানার ওয়ারঙ্গলে প্রচারে যাচ্ছেন৷ প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, ওয়ারঙ্গলে একটি ব়্যালিতেও অংশ নেবেন তিনি৷ প্রথমে বিজেপি বিরোধী সুর চড়া করলেও ক্রমশই তা ফিকে হয়ে যায় টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের কণ্ঠে৷ কয়েক মাস আগেই রাজধানীতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন রাও৷ তারপর থেকেই জল্পনা শুরু হয়৷ তাহলে কী বিধানসভা ভোটে বিজেপি-টিআরএস জোট এখন সময়ের অপেক্ষা৷
ভোট ঘোষণা হলেও গেরুয়া শিবিরের সঙ্গে জোট হয়নি টিআরএসের৷ তবে ভোটের পর যে হবে না তাও বলা যায় না৷ তাই দক্ষিণী সেই রাজ্যে প্রচারে ঝড় তুলে ভোটারদের মন পেতে মরিয়া হাত শিবির৷ দলের হেভিওয়েট নেতৃত্বকে প্রচারে নামাচ্ছেন তারা৷
সূত্রেক খবর, আগামী ২৩ নভেম্বর ওয়ারঙ্গলে সোনিয়া গান্ধীর প্রচারের পরেই ভোট প্রচারে সেখানে যাবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ মেহেবুবনগর ও খাম্মামে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করবেন তিনি ২৮ ও ২৯ নভেম্বর৷১১৯ আসন বিশিষ্ট তেলেঙ্গানা বিধানসভায় বর্তমানে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির দখলে ৯০টি আসন রয়েছে৷ কংগ্রেস বিধায়কের সংখ্যা ১৩৷ বিজেপির ৫ ও টিডিপির ৩টি আসন৷ এআইএমআইএমের দখলে ৭টি ও সিপিএমের খলে রয়েছে ১টি বিধানসভা কেন্দ্র৷ভোটে বিধায়ক সংখ্যা বাড়িয়ে নেওয়াই এখন মুখ্য উদ্দেশ্য রাহুল গান্ধীর৷ প্রয়োজনে পরে জোটের কথা ভেবে দেখা যেতে পারে৷ লোকসভা নির্বাচনের আগে রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গার ভোটকে সেমিফাইনাল বলে মনে করা হচ্ছে৷ আপাতত তাই সম্মানের লড়াইয়ে জিতে লোকসভার প্রস্তুতি শুরু করতে মরিয়া কংগ্রেস শিবির৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top