News Flash

  • Home
  • Uncategorized
  • আগামীকাল ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট
Image

আগামীকাল ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট

রায়পুর, ১১ নভেম্বর (হি.স.) : রাত পোহালেই ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন৷ সোমবার প্রথম দফায় মোট ১৮টি আসনে ভোট হবে৷ ভোট নির্বিঘ্নে ও শান্তিতে করাটাই নির্বাচন কমিশনের কাছে এটা বড় চ্যালেঞ্জ৷ কেননা যে ১৮টি কেন্দ্রে ভোট হবে সেগুলি বেশিরভাগই পড়েছে মাও অধ্যুষিত এলাকায়৷ এর মধ্যে রয়েছে বস্তার, সুকমা, দান্তেওয়ারার মত স্পর্শকাতর কেন্দ্র৷ উল্লেখ্য, কয়েকদিন আগেও মাওবাদীদের হামলায় এক জওয়ানসহ পাঁচ জনের প্রাণ গিয়েছে৷ ফলে ভোটের দিন মাও হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কমিশন৷ এই পরিস্থিতিতে বাড়তি সতর্কতা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন৷ মাওবাদীরা যাতে ভোট বানচাল করতে না পারে, তার জন্য অতিরিক্ত সংখ্যক নিরাপত্তা বাহিনীর আয়োজন করা হয়েছে৷
জানা গিয়েছে, ছত্তিশগড়ে নির্বাচনের জন্য ৬৫০ কোম্পানি সেনা পাঠানো হয়েছে৷ এর মধ্যে রয়েছে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি৷ এছাড়া রাজ্য পুলিশের তরফে ৬৫ হাজার পুলিশকর্মীকে ভোটে নিরাপত্তার কাজে ব্যবহার করা হবে৷ এর মধ্যে প্রথম দফার ভোটে ১ লক্ষ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে৷ এই এক লক্ষ নিরাপত্তা কর্মীর মধ্যে রয়েছে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স৷ ভোটের দিন বিভিন্ন বুথগুলিতে বিশেষ করে অতিরিক্ত স্পর্শকাতর এলাকার বুথগুলিতে আকাশপথে নজরদারি চালানো হবে৷ রাজ্য পুলিশের ডিজি জানিয়েছেন, ৬৫০টি বুথে আকাশপথে নজরদারি চলবে৷ বায়ুসেনা ও বিএসএফের ১০টি চপার নামানো হবে৷
ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই মাওবাদীরা নির্বাচন বয়কটের ডাক দিয়েছে৷ গত ১৫ দিনে কম করেও তিনটি নাশকতামূলক ঘটনা তারা ঘটিয়েছে৷ ওই ঘটনায় মোট ১৩ জন প্রাণ হারিয়েছে৷ তার মধ্যে ৮ জন নিরাপত্তা কর্মী৷ ভোটের মুখে মাও অধ্যুষিত এলাকা বস্তার ও রাজনন্দগাঁও থেকে ৩০০টি আইইডি বিস্ফোরণ উদ্ধার হয়েছে৷ এই রাজনন্দগাঁও থেকে মুখ্যমন্ত্রী রমন সিং প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ফলে আরও সজাগ রাখা হয়েছে নিরাপত্তা বাহিনী৷

Releated Posts

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়, সরকার গঠনের পথে দল; ভবানীপুরে মমতাকে হারালেন শুভেন্দু

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে ঐতিহাসিক সাফল্যের মুখ দেখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রাথমিক প্রবণতা থেকেই…

ByByNews Desk May 4, 2026

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top