News Flash

  • Home
  • Uncategorized
  • লাভজনক পালাটানা, শেয়ার কিনবে রাজ্য
Image

লাভজনক পালাটানা, শেয়ার কিনবে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের শেয়ার কিনবে রাজ্য সরকার৷ রাজ্য মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে৷

পালাটানাস্থিত ৭২৬৬ মেগাওয়াট গ্যাস বিদ্যুৎ প্রকল্পে বর্তমানে ওএনজিসি, আইএলএন্ডএফএস, আইডিএফসি এবং রাজ্য সরকারের শেয়ার রয়েছে৷ ওনজিসি ৫০ শতাংশ, আইএলএন্ডএফএস ২৬ শতাংশ, আইডিএফসি ২৩৫ শতাংশ এবং রাজ্য সরকারের শেয়ার ০৫ শতাংশ৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, আইএলএন্ডএফএস তাদের শেয়ার বিক্রি করতে চাইছে৷ গত ৩১ অক্টোবর কেন্দ্রীয় সরকার এই শেয়ার কেনার জন্য রাজ্যকে বলেছে৷ সে মোতাবেক গত ৫ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ওই শেয়ার কেনার অনুমোদন দেওয়া হয়েছে৷

পালাটানা বিদ্যুৎ প্রকল্পের মূলধন ৩৫৮৯ কোটি টাকা৷ তাতে আইএলএন্ডএফএস’র শেয়ার অনুসারে মূলধন ২৯১ কোটি ২০ লক্ষ টাকা৷ বর্তমানে পালাটানাস্থিত ওটিপিসি লাভজনক সংস্থায় পরিণত হয়েছে৷ কিন্তু, আইএলএন্ডএফএস তাদের ২৬ শতাংশ শেয়ার বিক্রি করতে চাইছে৷ যার আনুমানিক মূল্য ৩০০ কোটি টাকা৷ রাজ্য সরকার এই শেয়ার কিনতে চাইছে৷ শিক্ষামন্ত্রীর কথায়, একটি নিগোসিয়েট টিম গঠন করা হবে৷ ওই টিম আইএলএন্ডএফএসের শেয়ার কিনতে মুখ্য ভূমিকা নেবে৷ তাঁর মতে, লাভজনক সংস্থার অংশিদার হলে রাজ্যের আয় বাড়বে৷

এদিন শিক্ষামন্ত্রী পূর্বতন সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন৷ তাঁর বক্তব্য, ২০১১ সালের ৩১ মার্চ রাজ্য মন্ত্রিসভা ওটিপিসির ১০ শতাংশ শেয়ার কেনার বিষয়ে সম্মতি জানিয়েছিল৷ তাতে, রাজ্যের শেয়ারের পরিমাণ হত ১০৫ শতাংশ৷ ওই ১০ শতাংশ শেয়ার কেনার জন্য তদান্তিন রাজ্য সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছিল৷ কিন্তু, তখন রাজ্য সরকার ওই শেয়ার কিনে নি৷ তাতে, রাজ্যের আর্থিক লোকসান হয়েছে বলে দাবি করেন তিনি৷

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার আইএলএন্ডএফএসের শেয়ার কেনার প্রস্তাব দিতেই বর্তমান রাজ্য সরকার তা লুফে নিয়েছে৷ ওই শেয়ার কিনতে গিয়ে রাজ্যের ৩০০ কোটি তার কিছু বেশি টাকা খরচ করতে হবে৷ তবে, নিগোসিয়েটের মাধ্যমে রাজ্য লাভবান হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷

সমালোচকদের মতে, আইএলএন্ডএফএসকে বাঁচাতে কেন্দ্রীয় সরকার রাজ্যের ঘাড়ে বাড়তি বোঝা চাপিয়ে দিচ্ছে৷ কারণ, কেন্দ্র চাইছে রাজ্যের কোষাগার স্ফিত করে আইএলএন্ডএফএসের রুগ্ণ দশা কাটানো হোক৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top