News Flash

  • Home
  • Uncategorized
  • বেআইনীভাবে রেলের টিকিট বিক্রি, দালালদের গ্রেপ্তার করল আরপিএফ
Image

বেআইনীভাবে রেলের টিকিট বিক্রি, দালালদের গ্রেপ্তার করল আরপিএফ

মালিগাঁও, ৯ নভেম্বর৷৷ রেলওয়েতে নির্ঝঞ্ঝাটে যাত্রা করতে ইচ্ছুক প্রকৃত যাত্রীদের নিশ্চিন্তে ট্রেনযাত্রা করতে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বেশ কয়েকজন দালালকে গ্রেপ্তার করেছেন, যারা সন্দেহজনক কিছু ব্যক্তিকে বেআইনিভাবে রেলের টিকিট বিক্রি করেছিলেন৷

২৯-১০-২০১৮ তারিখে প্রায় বেলা পৌনে বারটার সময় এরকম একটি ঘটনায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, অমিত কুমার  বর্মন, ইনস্পেক্টর / সিআইবি/নিউ জলপাইগুড়ি এবং সম্বিত রায়, ইনস্পেক্টর/ সিপিডিএস/ নিউ জলপাইগুড়ির নেতৃত্বে নিউ জলপাইগুড়ির আরপিএফ ক্রাইম ইনভেস্টিগেশন টিম এবং জলপাইগুড়ির আরপিএফ পোস্টের কর্মী ও অফিসার এবং জলপাইগুড়ির কোতোয়ালি থানার স্থায়ী পুলিশের সঙ্গে, রেলওয়ে রিজার্ভেশন ইৃটিকিট নিয়ে জালিয়াতি ও দালালি কাজকর্মের বিরুদ্ধে এক অভিযান চালায় ‘‘সাগরিকা ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস’’ নামীয় একটি দোকানে, যেটি মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি শহরে অবস্থিত৷ সেখান থেকে দোকানের একজন কর্মীকে গ্রেপ্তার করা হয়, যার নাম প্রকাশ দত্ত, ৪০ বছর, পিতার নাম স্বর্গতঃ ভূপেন্দ্রনাথ দত্ত, রাইকতপাড়া, পোঃ জলপাইগুড়ি, থানা কোতোয়ালি, জেলা জলপাইগুড়ৃিতে থাকে এবং ২ (দুই)টি তৎকাল ই-টিকিট যার মূল্য ২,৩২৫ টাকা, ৮ (আট)টি কারেন্ট রেলওয়ে ই-টিকিট যার মূল্য ৯,৫২৪ টাকা, ৩৪ টি ব্যবহৃত তৎকাল ই-টিকিট যার মূল্য ৭৯৩৯৯ টাকা (বাজেয়াপ্ত করা ই-টিকিটগুলির মোট মূল্য ৯১২৪৮ টাকা) ঃ ২ (দুই)টি ডায়েরি যাতে রেলওয়ে রিজার্ভেশন বুকিং টিকিটের বিবরণ লেখা রয়েছে একটি আইআরসিটিসি মোডেম (ই-পাস ২০০৩ অটো), একটি এইচপি ল্যাপটপ (যার ক্রমিক নম্ব র সিএনডি ৪২২৭ টিএলআর), একটি প্রিন্টার ক্যানন এলবিপি ২৯০০বি, একটি ওয়ারড অপ্ঢিক্যাল মাউস, ৩ (তিন)টি মোবাইল ফোন (১ টি স্যামসাং, ১টি অনর এবং ১টি জিও এলওয়াইএফ) এবং বিভিন্ন মূল্যের নগদ ৪২,০০০ টাকা উদ্ধার করা  হয়৷ এবিষয়ে রেলওয়ে আইনের দারা ১৪৩-এর অধীনে জলপাইগুড়ির আরপিএফ পোস্টে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে যার নম্বর ২১১/২০১৮ তারিখ ২৯-১০-২০১৮৷

২৪-১০-২০১৮ তারিখে বেলা প্রায় ১২.৩৫ মিনিট নাগাদ একমাত্র আরেকটি ঘটনায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আইপিএফ/সিআইবি/নিউ জলপাইগুড়ির তত্ত্বাবধানে নিউ জলপাইগুড়ির কাটিহার ডিভিশনের আরপিএফ সিআইবি টিম, শিলিগুড়ি জংশন পোস্টের কর্মী ও শিলিগুড়ির প্রধাননগর থানার পুশি অফিসাদের নিয়ে যৌথবাবে ‘‘ট্রাস্ট ট্যুরিজ ট্র্যাভেল এজেন্সি’’-তে অভিযান চালান, যেটি হেলিকার্ট রোড/ শিলিগুড়ি জংশন-এ অবস্থিত৷ এই অইভযানে দীপক সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, বয়স ৪৬ বছর, পিতা স্বর্গত ইন্দ্রমোহন সরকার, যেখানে থাকে বিদ্যাছচেক্র কলোনি, পোঃ ও থানা ভক্তিনগর, জেলা জলপাইগুড়ি (পঃবঃ)৷ সেখান থেকে ২ (দুই)টি তৎকাল রিজার্ভেশন টিকিট এবং একটি তৎকালের রিজার্ভেশন টিকিটের জেরক্স কপি উদ্ধার করা হয় যার মূল্য ১৩,১০৫ টাকা এবং নগদ ৫,০০০ টাকা উদ্ধার করা  হয়৷ এ বিষয়ে রেলওয়ে আইনের ধারা ১৪৩-এর অধীনে আরপিএফ পোস্ট, শিলিগুড়ি জংশন-এ একটি ফৌজদারি মামলা দায়ের করা হয় যার নম্বর ১৫৫/১৮ তারিখ ২৪১০২০১৮৷

আরপিএফ সমস্ত ডিভিশনে নিয়মিত এরূপ দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকেন, যাতে যাত্রীরা প্রতারণা ও জালিয়াতির শিকার না হন৷ সেই সঙ্গে  সকল যাত্রী গ্রাহকদের কাছে অনুরোধ তারা যেন সর্বদা কেবলমাত্র আইারসিটিসি ওয়েব পোর্টাল অথবা আইআরসিটিসি অনুমোদিত এজেন্সিগুলি থেকে টিকিট কাটেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top