News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস কখনই ছত্তিশগড়ের ভালো করতে পারে না, নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর দাবি অমিত শাহের
Image

কংগ্রেস কখনই ছত্তিশগড়ের ভালো করতে পারে না, নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর দাবি অমিত শাহের

রায়পুর, ১০ নভেম্বর (হি.স.): শহুরে নকশালদের লজ্জাজনকভাবে ‘বিপ্লবী’ আখ্যা দিচ্ছে কংগ্রেস| শুক্রবার ভোট প্রচারে গিয়ে কংগ্রেসকে এই ভাষাতেই তীব্র সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ছত্তিশগড়ের জনগণের প্রতি প্রধানমন্ত্রী আবেদন করেছিলেন, ‘কংগ্রেসকে এবার উচিত শিক্ষা দিন|’ প্রধানমন্ত্রীর পর এবার ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসকে তুলোধনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| প্রধানমন্ত্রীর বক্তব্য টেনে এনে শনিবার অমিত শাহ বলেছেন, ‘নকশালবাদের মধ্যে বিপ্লব দেখতে পায় যেই দল, সেই দল কখনই ছত্তিশগড়ের ভালো করতে পারে না|’

কংগ্রেসকে আক্রমণ করার প্রাক্কালে শনিবার ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং| এরপর ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেছেন, ‘বিগত ১৫ বছরে ছত্তিশগড়ের আমূল পরিবর্তন এনেছে রমন সিং সরকার| এছাড়াও নকশালবাদ দমনেও প্রভূত সাফল্য মিলেছে|’ পাশাপাশি কংগ্রেসকে আক্রমণ করে অমিত শাহ বলেছেন, ‘নকশালবাদের মধ্যে বিপ্লব দেখতে পায় যেই দল, সেই দল কখনই ছত্তিশগড়ের ভালো করতে পারে না|’

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top