News Flash

  • Home
  • Uncategorized
  • শুক্রবার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২ টাকা বাড়ল
Image

শুক্রবার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২ টাকা বাড়ল

কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): শুক্রবার সিলিন্ডার প্রতি ২ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের । ১ নভেম্বর বেড়েছিল গ্যাসের দাম । তার ৯ দিনের মাথায় ফের গ্যাসের দাম বাড়ায় মধ্যবিত্তের পকেটে টান । ভর্তুকিযুক্ত ও ভর্তুকিবিহীন, দুই ধরনের গ্যাসের দামই বেড়েছে ।

কলকাতায় ভর্তুকিবিহীন প্রতি সিলিন্ডারের দাম এখন বেড়ে দাঁড়িয়েছে ৯৭১ টাকা ৫০ পয়সা বেশি । ভর্তুকিযুক্ত গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে ৫১০ টাকা ৭০ পয়সা । ডিলারদের কমিশন বৃদ্ধির জেরেই রান্নার গ্যাস আরও মহার্ঘ হল বলে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি সূত্রে জানা গেছে ।

আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং ডলারের নিরিখে টাকার দামের ক্রমাগত পতনের জেরে পেট্রল-ডিজেলের মতোই রান্নার গ্যাসের দামও ঊর্ধ্বমুখী । গত জুন মাস থেকে কার্যত নিয়মিত ব্যবধানে বাড়ছে গ্যাসের দাম । পয়লা নভেম্বরেও ২ টাকা ৯৪ পয়সা দাম বেড়েছে । তার পর শুক্রবার ফেরল আরও ২ টাকা বাড়ল । দিল্লিতে নতুন দাম হল ৫০৭ টাকা ৪২ পয়সা, মুম্বইয়ে ৫০৫ টাকা ৫ পয়সা, চেন্নাইয়ে ৯৫ টাকা ৩৯ পয়সা ।

কলকাতা ছাড়া ভারতের অন্য মেট্রো শহরগুলিতেও বেড়েছে গ্যাসের দাম । ভর্তুকিবিহীন গ্যাসের দাম বেড়ে দিল্লিতে হয়েছে ৯৪২ টাকা ৫০ পয়সা , মুম্বইয়ে হয়েছে ৯১৩ টাকা ৫০ পয়সা ও চেন্নাইয়ে হয়েছে ৯৬০ টাকা । ভর্তুকিযুক্ত গ্যাসের দাম এখন দিল্লিতে ৫০৭ টাকা ৪২ পয়সা , মুম্বইয়ে ৫০৫ টাকা ০৮ পয়সা ও চেন্নাইয়ে ৪৯৫ টাকা ৩৯ পয়সা ।

এভাবে ক্রমাগত গ্যাসের দাম বাড়ায় সমস্যায় পড়েছে মধ্যবিত্তরা । এভাবে লাফিয়ে লাফিয়ে দাম বাড়লে দাম হাজারের সীমা ছাড়াতে আর বেশি দেরি নেই । মূলত আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং বিদেশি মুদ্রার দামের ওঠানামার ফলে তখন গ্যাসের দাম বেড়েছিল বলে জানিয়েছিল ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ। কিন্তু এবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে কোনও যোগসূত্র নেই । এবার দাম বেড়েছে ডিলারদের কমিশন বৃদ্ধির জন্য ।

তেল সংস্থাগুলো সূত্রে খবর, ২০১৭ সালের সেপ্টেম্বরে শেষ বার ১৪.২ কেজি সিলিন্ডারে ডিলারদের কমিশন বাড়িয়ে করা হয়েছিল ৪৮ টাকা ৮৯ পয়সা । সেই কমিশন বাড়িয়ে করা হল যথাক্রমে ৫০ টাকা ৫৮ পয়সা । অন্য দিকে ৫ কেজি সিলিন্ডারের কমিশন বেড়ে হয়েছে ২৫ টাকা ২৯ পয়সা । এই কমিশন বৃদ্ধিই চাপানো হয়েছে গ্রাহকদের ঘাড়েই ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top