News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসকে এবার উচিত শিক্ষা দিন, জগদলপুরে ভোটপ্রচারে গিয়ে মন্তব্য প্রধানমন্ত্রীর
Image

কংগ্রেসকে এবার উচিত শিক্ষা দিন, জগদলপুরে ভোটপ্রচারে গিয়ে মন্তব্য প্রধানমন্ত্রীর

জগদলপুর (ছত্তিশগড়), ৯ নভেম্বর (হি.স.): প্রত্যেকেরই বিকাশ করতে হবে আমাদের এবং সঙ্গও চাই প্রত্যেকেরই| এবার থেকে আমার-তোমার খেলা দেশে আর চলবে না| শুক্রবার ছত্তিশগড়ের জগদলপুরে ভোটপ্রচারে গিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এদিন জগদলপুরে ভোটপ্রচারে গিয়ে শহুরে নকশালবাদ-সহ একাধিক ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রীর কথায়, ‘শহুরে মাওবাদীরা এসি-তে থাকে, বড় বড় গাড়িতে যাতায়ত করে, তাঁদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে| কিন্ত, রিমোট কন্ট্রোলের মাধ্যমে তাঁরা দরিদ্র আদিবাসী যুবকদের জীবন ধ্বংস করে দিচ্ছে|’ এরপরই প্রধানমন্ত্রীর প্রশ্ন, কি কারণে শহুরে মাওবাদীদের সমর্থন করছে কংগ্রেস? বস্তার রিজিওনের জনগণের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, ‘কংগ্রেস নেতাদের এবার উচিত শিক্ষা দিন| একদিকে তাঁরা শহুরে মাওবাদীদের রক্ষা করার চেষ্টা করছে, অপরদিকে দেশকে মাওবাদী মুক্ত করার কথা বলছে|’

কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘১০ বছর ধরে, কংগ্রেস যখন কেন্দ্রে ক্ষমতায় ছিল| কখনই তাঁরা ছত্তিশগড়ের দিকে মনোনিবেশ করেনি এবং রাজ্যের সমস্ত বিকাশকে থামিয়ে দিয়েছিল| তাঁরা কখনই এই অঞ্চলের প্রগতির কথা ভাবেনি|’ কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রীর বার্তা, ‘আদিবাসীদের নিয়ে কংগ্রেস কেন মজা করে, তা আমি জানি না| একবার দেশের উত্তর-পূর্বাঞ্চলে জনসভার জন্য আমি গিয়েছিলাম, তখন আদিবাসীদের পরম্পরাগত পাগড়ি মাথায় পড়েছিলাম| কিন্তু, কংগ্রেস সেই সময় মজা করেছিল| আসলে তাঁরা আদিবাসী সংস্কৃতিকে অপমান করেছে|’

সম্প্রতি ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়ায় নির্বাচনী খবর করতে গিয়ে মাওবাদীদের হামলার কবলে পড়েছিলেন দূরদর্শনের চিত্র সাংবাদিক অচ্যুতানন্দ সাহু| মাওবাদীরা নির্বিচারে গুলি চালালে প্রাণ হারান চিত্র সাংবাদিক অচ্যুতানন্দ সাহু| এদিন মাওবাদী হামলায় চিত্র সাংবাদিকের মৃত্যু প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দূরদর্শনের একজন সাহসী এবং নিরপরাধ ক্যামেরাম্যান অচ্যুতানন্দ সাহুকে প্রাণে মেরে ফেলল মাওবাদীরা| সম্প্রতি আমাদের জওয়ানরাও মাওবাদীদের সঙ্গে এনকাউন্টারে শহিদ হয়েছেন| অথচ কংগ্রেসের মতে এই সমস্ত মাওবাদীরা বিপ্লবী?’

উল্লেখ্য, আগামী ১২ ও ২০ নভেম্বর ছত্তিশগড়ের ৯০+১ আসনে বিধানসভা নির্বাচন| ১২ নভেম্বর প্রথম দফার নির্বাচন ১৮টি কেন্দ্রে| এর মধ্যে ৮টি কেন্দ্র বস্তার, কাঁকের সুকমা, বিজাপুর,দান্তেওয়াড়া, নারায়ণপুর, কোন্ডাগাঁও ও রাজনন্দগাঁও মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত| রাজ্যের বাকি ৭২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ নভেম্বর| ফলাফল ঘোষণা আগামী ১১ ডিসেম্বর|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top