News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতির অভিযোগ : ভিজিল্যান্স কমিশনের মুখোমুখি অলোক বর্মা
Image

দুর্নীতির অভিযোগ : ভিজিল্যান্স কমিশনের মুখোমুখি অলোক বর্মা

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর ‘নির্বাসিত’ ডিরেক্টর অলোক বর্মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র ‘নির্বাসিত’ স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা| গত ২৬ অক্টোবর শীর্ষ আদতালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, দু’সপ্তাহের মধ্যে অলোক বর্মার বিরুদ্ধে আস্থানার আনা দুর্নীতির অভিযোগের তদন্ত করতে হবে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনকে| সেই মতো শুক্রবার কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার কে ভি চৌধুরীর সঙ্গে সাক্ষাত্ করলেন সিবিআই-এর ‘নির্বাসিত’ ডিরেক্টর অলোক বর্মা| কে ভি চৌধুরী ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন, ভিজিল্যান্স কমিশনার শরদ কুমার এবং টি এম ভাসিন-সহ অন্যরা|সূত্রের খবর, এদিন নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অলোক বর্মা|

সিবিআই-এর অর্ন্তকলহ সামাল দিতে গত অক্টোবর মাসে নজিরবিহীন সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী সরকার| জরুরিকালীন ভিত্তিতে সিবিআই-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর নিয়োগ করা হয় এম নাগেশ্বর রাওকে| পাশাপাশি ছুটিতে পাঠানো হয় সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং সিবিআই-এর স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে| ছুটিতে পাঠানোর সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ‘নির্বাসিত’ সিবিআই ডিরেক্টর অলোক বর্মা| বর্মার অপসারণ মামলার শুনানিতে গত ২৬ অক্টোবর শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান,আগামী ১২ নভেম্বর পরবর্তী শুনানি পর্যন্ত নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না সিবিআই-এর ভারপ্রাপ্ত ডিরেক্টর এম নাগেশ্বর রাও| পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নিলেও, এই সময়ে রুটিন কাজ করতে পারবেন অলোক বর্মা| এখানেই শেষ নয়, অলোক বর্মার অপসারণ মামলায় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি) এবং কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠায় সুপ্রিম কোর্ট|পাশাপাশি দু’সপ্তাহের মধ্যে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনকে তদন্ত শেষ করতে বলে সিবিআই|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top