News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশের সম্ভলে বোলেরো গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, মর্মান্তিক মৃত্যু ছ’জনের
Image

উত্তর প্রদেশের সম্ভলে বোলেরো গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, মর্মান্তিক মৃত্যু ছ’জনের

সম্ভল (উত্তর প্রদেশ), ৯ নভেম্বর (হি.স.): সাত সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা উত্তর প্রদেশের সম্ভল জেলা| শুক্রবার সকালে সম্ভল জেলার গুন্নৌর থানা এলাকায় বোলেরো গাড়ি এবং বাসের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল বোলেরো গাড়ির আরোহী ছ’জন যাত্রীর|ভয়াবহ দুর্ঘটনায় ছ’জনের মৃতু্যর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন অন্ততপক্ষে ১৩ জন| সম্ভল-এর এসপি যমুনা প্রসাদ জানিয়েছেন,শুক্রবার সকালে এটাহ জেলা থেকে বোলেরো গাড়িতে চেপে নৈনিতাল ঘুরতে যাচ্ছিলেন ১৯ জন যাত্রী| সকালে রাস্তা ফাঁকা থাকায় অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল বোলেরো গাড়িটি| সকাল তখন সাতটা হবে, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বোলেরো গাড়ির চালক| সেই সময় সামনে থেকে আসছিল একটি বাস, যাত্রীবোঝাই বোলেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সম্মুখে ধাক্কা মারে| ভয়াবহ দুর্ঘটনার জেরে বোলেরো গাড়ির আরোহী ছ’জন যাত্রীর দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়| গুরুতর আহত অবস্থায় বাকি ১৩ জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৩ জনকেই মুরাদাবাদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে| এসপি যমুনা প্রসাদ জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাব ছিল, সম্ভবত সেই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, এটাহ জেলা থেকে বোলেরো গাড়িতে চেপে দু’টি পরিবারের সদস্য মোট ১৯ জন উত্তরাখণ্ডের নৈনিতাল বেড়াতে যাচ্ছিলেন| সকাল সাতটা নাগাদ গুন্নৌর থানা এলাকায় কালি মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বোলেরো গাড়ির চালক| মন্দির অতিক্রম করার পরই সামনে থেকে আসা বাসের সম্মুখে ধাক্কা মারে বোলেরো গাড়িটি| জোরালো সংঘর্ষের জেরে দুর্ঘটনাস্থলেই ছ’জনের মৃত্যু হয়| বাকি ১৩ জনকে স্থানীয় সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিত্সার পর মুরাদাবাদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে| দুর্ঘটনায় নিহত ছ’জনের মধ্যে এখনও পর্যন্ত তিনজনের নাম জানা গিয়েছে, তাঁরা হলেন-হরদেবী, রাজেশ এবং শোরন সিং| দুর্ঘটনার জেরে সাত সকালে ওই রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়| পরে দুর্ঘটনাগ্রস্ত বোলেরো গাড়ি এবং বাসটিকে রাস্তা থেকে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top