News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড় বিদ্যুৎ নিগমের অফিসে কর্মীর ঝুলন্ত মৃতদেহ
Image

বিশালগড় বিদ্যুৎ নিগমের অফিসে কর্মীর ঝুলন্ত মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ নভেম্বর৷৷ বিশালগড়ের রাউথখলা এলাকায় বিদ্যুৎ নিগমের অফিসে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক কর্মীর দেহ৷ মৃত বিদ্যুৎকর্মীর নাম কাজল সরকার৷ পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বিদ্যুৎ নিগমের অফিসে ঝুলন্ত অবস্থায় এক কর্মীর মৃতদেহ দেখতে পান অন্যান্য কর্মচারীরা৷ এরপর তারা পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে রাউথখলা এলাকার বিদ্যুৎ অফিসে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ৷ জানা গেছে, পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়৷ এদিকে এই মৃত্যুকান্ড নিয়ে  ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ কী কারণে বা কীভাবে ওই বিদ্যুৎকর্মীর মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে৷ পুলিশ অবশ্য এখনও রহস্য উদঘাটন করতে পারেনি৷ তবে পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের পরই মৃত্যুর কারাণ জানা যাবে৷ পুলিশ এ ঘটনার ব্যাপারে একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেচে বলে জানা গেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top