নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ নভেম্বর৷৷ বিশালগড়ের রাউথখলা এলাকায় বিদ্যুৎ নিগমের অফিসে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক কর্মীর দেহ৷ মৃত বিদ্যুৎকর্মীর নাম কাজল সরকার৷ পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বিদ্যুৎ নিগমের অফিসে ঝুলন্ত অবস্থায় এক কর্মীর মৃতদেহ দেখতে পান অন্যান্য কর্মচারীরা৷ এরপর তারা পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে রাউথখলা এলাকার বিদ্যুৎ অফিসে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ৷ জানা গেছে, পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়৷ এদিকে এই মৃত্যুকান্ড নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ কী কারণে বা কীভাবে ওই বিদ্যুৎকর্মীর মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে৷ পুলিশ অবশ্য এখনও রহস্য উদঘাটন করতে পারেনি৷ তবে পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের পরই মৃত্যুর কারাণ জানা যাবে৷ পুলিশ এ ঘটনার ব্যাপারে একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেচে বলে জানা গেছে৷

বিশালগড় বিদ্যুৎ নিগমের অফিসে কর্মীর ঝুলন্ত মৃতদেহ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















