News Flash

  • Home
  • Uncategorized
  • ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ

ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ

অযোধ্যা, ৬ নভেম্বর (হি. স.) : দীপাবলিতে উত্তরপ্রদেশের ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা ঘোষণা করল যোগী আদিত্যনাথের সরকার। তিনি বলেন ভারতবর্ষের দুহাজার বছরেরও প্রাচীন সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ফৈজাবাদের নাম পরিবর্তন প্রসঙ্গে এদিন তিনি বলেন অতীতের বিপথগামী মানুষ কখনও কিছু করতে পারে না। অতীতের সঙ্গে যোগস্থাপন করতেই অযোধ্যা এসেছেন বলে জানান তিনি। অযোধ্যা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “অযোধ্যার রূপেই অযোধ্যার পরিচয় “। সন্তদের সাথে এরপর জনকপুরে যাবেন বলে জানান তিনি। তিনি আরও বলেন অযোধ্যায় দীপাবলি উদযাপন দেখছে গোটা দেশ। পুরুষোত্তম রামচন্দ্রের নামে যে অযোধ্যার পরিচয় ও খ্যাতি সেই অযোধ্যায় কোনো অন্যায় তিনি হতে দেবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top