News Flash

  • Home
  • Uncategorized
  • তেলেঙ্গানায় টিআরএস নেতাকে নৃশংসভাবে খুন, প্রহৃত দু’জন কংগ্রেস কর্মী
Image

তেলেঙ্গানায় টিআরএস নেতাকে নৃশংসভাবে খুন, প্রহৃত দু’জন কংগ্রেস কর্মী

হায়দরাবাদ, ৬ নভেম্বর (হি.স.): কিছু দিন পরই দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন| তার আগে রাজনৈতিক বিবাদের জেরে তেলেঙ্গানায় খুন হলেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)-র একজন নেতা| মঙ্গলবার সকালে তেলেঙ্গানার ভিকারাবাদের পারগি গ্রাম থেকে ওই টিআরএস নেতার মৃতদেহ উদ্ধার হয়| মৃত টিআরএস নেতার নাম হল, নারায়ণ রেড্ডি| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে নারায়ণ রেড্ডিকে|
নিহত টিআরএস নেতা নরায়ণ রেড্ডির সমর্থকদের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে কংগ্রেসের হাত রয়েছে| ঘটনাটি জানাজানি হতেই দু’জন কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধর করা হয়| গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে| মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| পুলিশ সূত্রের খবর, ওই এলাকায় কংগ্রেস এবং টিআরএস-এর মধ্যে বিবাদ দীর্ঘদিন ধরেই| সোমবার উভয় গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাধে| তারপর থেকেই নারায়ণ রেড্ডির কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না| রাতভর নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকালে নারায়ণ রেড্ডির মৃতদেহ উদ্ধার হয়|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top