News Flash

  • Home
  • Uncategorized
  • উপনির্বাচনে ফল আমাদের সাবধান হওয়ার বার্তা দিয়ে গেল : ইয়েদুরাপ্পা
Image

উপনির্বাচনে ফল আমাদের সাবধান হওয়ার বার্তা দিয়ে গেল : ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু, ৬ নভেম্বর(হি.স.) : কর্নাটকের উপনির্বাচনে ফল আমাদের সাবধান হওয়ার বার্তা দিয়ে গেল | এখন থেকেই আমাদের কাজ শুরু করে দিতে হবে। উপনির্বাচনে তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে দু’টিতে ও দুটি বিধানসভাতেই পরাজয়ের পর একথা বললেন বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। পাশাপাশি তাঁর অভিযোগ কর্নাটকের উপনির্বাচনে টাকা ছড়িয়ে, পেশীশক্তির জোরেই কংগ্রেস জিতেছে |
কর্ণাটকের উপনির্বাচনে কংগ্রেস-জেডি (এস) জোটের কাছে বড়সড় ধাক্কা খেল বিজেপি| তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে দু’টি আসনে জয়ী হল কংগ্রেস-জেডি (এস) জোট| শুধুমাত্র শিমোগা আসনে জয়ী হয়েছে বিজেপি| পাশাপাশি দু’টি বিধানসভা কেন্দ্রেও জয়ী হয়েছে কংগ্রেস-জেডি (এস) জোট | বিজেপির মুখরক্ষা হয়েছে শুধু শিমোগা লোকসভা কেন্দ্রে কর্নাটক বিজেপির অন্যতম প্রধান মুখ ইয়েদুরাপ্পার ছেলের জয়ে। মঙ্গলবার উপনির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা কর্নাটকের উপনির্বাচনে টাকা ছড়িয়ে, পেশীশক্তির জোরের অভিযোগ এনেছেন কংগ্রেসের বিরুদ্ধে |তিনি বলেছেন, ওরা টাকা, বাহুবল, সরকারি ক্ষমতা ব্যবহার করেছে, জিতেছে টাকা, মদ বিলিয়ে, নয়তো আমরা আরও ভোট পেতাম। তবে শিমোগায় ওরা এসব করতে পারেনি, তাই আমাদের ভেঙে পড়ার কোনও কারণ নেই। হাত গুটিয়ে বসে থাকব না আমরা। যদিও লোকসভা ভোটে ২২-২৩টি আসন জিতব আমরা, এ নিয়ে কোনও সংশয় নেই। তিনি বলেন, ২০১৯ এর সাধারণ নির্বাচনের আগে বিজেপি তা খতিয়ে দেখে আত্মসমীক্ষা করবে । এই ফল আমাদের সাবধান হওয়ার বার্তা দিয়ে গেল বলে মনে করি। এখন থেকেই আমাদের কাজ শুরু করে দিতে হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top