News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে ভারী তুষারপাত, ক্ষতিগ্রস্ত আপেল বাগান
Image

কাশ্মীরে ভারী তুষারপাত, ক্ষতিগ্রস্ত আপেল বাগান

শ্রীনগর, ৫ নভেম্বর (হি.স.): মরশুমের প্রথম ও সময়ের আগেই ভারী তুষারপাতের জেরে অন্ধকারাছন্ন কাশ্মীরের উপত্যকা। পাশাপাশি সাদা বরফে ঢাকা উপত্যকায় প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে আপেল বাগানও। এই বিষয়ে তীব্র সমালোচনার মুখে প্রশাসনের উদাসীনতা। কাশ্মীরের উচ্চ পাহাড়ি এলাকায় এক থেকে দুই ফুট পুরু বরফে ক্ষতিগ্রস্ত প্রায় সব আপেল বাগান। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুলগাম এবং সোপিয়ানের আপেল বাগানগুলি। গত শনিবারের প্রবল তুষারপাতে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিভাগ থেকে রবিবারের মধ্যে পরিষেবা পুনরুদ্ধারের আশ্বাস দেওয়া হলেও, অঞ্চলের বড় হাসপাতালগুলি বিদ্যুৎ বিভ্রাটের শিকার। জেলা প্রশাসক আবিদ রশীদ শাহ জানিয়েছেন, স্বাভাবিক ৩৮০ মেগাওয়াটের জায়গায় শ্রীনগরে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরিষেবা দেওয়া হচ্ছে এবং আঞ্চলিক যে সব ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে বরফের জেরে তাও পুনরুদ্ধারের চেষ্টা চলছে।
বিগত কয়েক বছরের তুলনায় এ বছর সপ্তাহখানেক আগেই প্রবল তুষারপাত হওয়ায় অধিকাংশ ফলসমৃদ্ধ গাছের পাতায় পুরু বরফ জমে যায়। ত্রালের বাসিন্দা আব্দুল রশিদ জানান, এবছর ৫০ কানালেরও বেশি আপেল হয়েছিল। কিন্তু, ভারী তুষারপাতে অধিকাংশ গাছই ভেঙে পড়ে। উদ্যানপালন আধিকারিক জানিয়েছেন, জমির রিপোর্ট পেলেই বড় ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারের কাজ শুরু হবে। উল্লেখ্যনীয়, শনিবার রাতে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় প্রবল তুষারপাত ও ভূমিধসে শাবিনা কৌসর নামে নয় বছরের এক শিশুকন্যার মৃত্যুর খবর পাওয়া যায় রবিবার। একটি যাযাবর পরিবারের ওই শিশুকন্যার মৃত্যুর পাশাপাশি ভূমিধসে তাঁবু চাপা পরে আহত হয়েছেন মৃতের পরিবারেরই আরও তিনজন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top