News Flash

  • Home
  • Uncategorized
  • আরও সস্তা জ্বালানি তেল, ক্রমশই নিম্নমুখী পেট্রোল ও ডিজেল-এর দর
Image

আরও সস্তা জ্বালানি তেল, ক্রমশই নিম্নমুখী পেট্রোল ও ডিজেল-এর দর

নয়াদিল্লি ও কলকাতা, ৫ নভেম্বর (হি.স.): ব্যাপক স্বস্তিতে আমজনতা| এক-দু’দিন নয়, একটানা ১৬ দিন পেট্রোল ও ডিজেলের দাম ক্রমশই নিম্নমুখী| স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশবাসী| সোমবার সকাল ছ’টা থেকে নয়াদিল্লি, কলকাতা ও মুম্বইয়ে যথাক্রমে, ২২ পয়সা, ২১ পয়সা এবং ২২ পয়সা করে কমেছে পেট্রোলের দাম| পাশাপাশি দিল্লি-সহ তিনটি মেট্রো সিটিতে ডিজেলের দাম কমেছে যথাক্রমে, ২০ পয়সা (দিল্লি), ২০ পয়সা (কলকাতা) এবং ২১ পয়সা (মুম্বই)। নতুন মূল্য অনুযায়ী কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম ৮০.৪৭ টাকা| দিল্লিতে পেট্রোলের নতুন দাম লিটার পিছু ৭৮.৫৬ টাকা, মুম্বইতে পেট্রোলের নতুন দাম ৮৪.০৬ টাকা| এছাড়াও কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের দাম যথাক্রমে, ৭৫.০২ টাকা (কলকাতা), ৭৩.১৬ টাকা (দিল্লি) এবং ৭৬.৬৭ টাকা (মুম্বই)। প্রসঙ্গত, মাঝে এক দিনের বিরতির পর লাগাতার ১৬ দিন ধরে পেট্রোল-ডিজেলের মূল্য ক্রমশই নিম্নমুখী। শুধুমাত্র গত বুধবার জ্বালানি তেলের দামে কোনও পরিবর্তন হয়নি। আর বৃহস্পতিবার অপরিবর্তিত ছিল ডিজেলের মূল্য। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে সোমবারও রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল-ডিজেলের দর।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top