News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে আইসিইউ-র ভেতর অসুস্থ নাবালিকাকে গণধর্ষণ, তদন্তে পুলিশ
Image

উত্তরপ্রদেশে আইসিইউ-র ভেতর অসুস্থ নাবালিকাকে গণধর্ষণ, তদন্তে পুলিশ

বারেলি, ৪ নভেম্বর (হি.স.) : হাসপাতালের আইসিইউর ভেতর অসুস্থ নাবালিকাকে গণধর্ষণ। নারকীয় ঘটনাটি শনিবার রাতে উত্তরপ্রদেশের বারেলিতে ঘটেছে। পাঁচদিন আগে ক্ষেতে কাজ করার সময় ওই নাবালিকাকে সাপে কামড় দেয়। পরিবারের তৎপরতায় ওই নাবালিকাকে বারেলির একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আইসিইউ-তে তাকে রাখা হয়। শনিবার রাতে আইসিইউতে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। নিজের পরিবারের লোকেদের ঘটনার বিবরণ দিতে গিয়ে ওই নাবালিকা জানায় পাঁচজন তার উপর চড়াও হয়ে এই নারকীয় কাণ্ড ঘটায়।
এই গণধর্ষণ কাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ। দায়ের করা হয়েছে এফআইআর। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। নিগৃহীতা জানিয়েছে ওই পাঁচজন ব্যক্তি প্রথমে তাকে ইনঞ্জেকশন দেয় ও পরে হাত পা বেধে ধর্ষণ করে। পাঁচজনের মধ্যে একজনের হাসপাতালে পোশাক ছিল। গোটা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। জেলার পুলিশ সুপার এ সিং জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত চলছে।
উল্লেখনীয় দুই সপ্তাহ আগে উত্তরপ্রদেশের বাগপতে এক নার্সিং ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে ওয়ার্ড বয় এবং এক ডাক্তারি ছাত্রের বিরুদ্ধে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top