News Flash

  • Home
  • Uncategorized
  • দেশবাসীকে স্বস্তি দিয়ে ফের নিম্নমুখী পেট্রোল-ডিজেলের দাম
Image

দেশবাসীকে স্বস্তি দিয়ে ফের নিম্নমুখী পেট্রোল-ডিজেলের দাম

নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.) : সাধারণ মানুষদের স্বস্তিতে রেখে ফের নিম্নমুখী পেট্রোল ও ডিজেলের দাম। রবিবার রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ২১ পয়সা কমে হয়েছে ৭৮টাকা ৭৮পয়সা। ডিজেলের দাম ১৭ পয়সা কমে হয়েছে ৭৩টাকা ৩৬পয়সা। এদিন বাণিজ্যনগরী মুম্বইতে পেট্রোলের দাম লিটার প্রতি ২১ পয়সা কমে হয়েছে ৮৪টাকা ২৮পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ১৮ পয়সা কমে হয়েছে ৭৬টাকা ৮৮পয়সা। তামিলনাডুর চেন্নাইতে পেট্রোলের দাম ৮২টাকা ০৬পয়সা। অন্যদিকে ডিজেলের দাম ৭৭টাকা ৭৩পয়সা। উল্লেখনীয়, পেট্রোল ও ডিজেলের দাম কমার ফলে স্বস্তিতে পেয়েছেন সাধারণ মানুষ। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পেট্রোল ও ডিজেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির ফলে নাজেহাল অবস্থা ছিল দেশবাসী। বিষয়টি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে নিজেদের উষ্মাও প্রকাশ করে কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দলগুলি। ৪ অক্টবর কেন্দ্রীয় অর্থমন্ত্রী পেট্রোল ও ডিজেলের উপর ২টাকা ৫০পয়সা করে দাম কমিয়ে দেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top