News Flash

  • Home
  • Uncategorized
  • তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ, মৃত এক
Image

তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ, মৃত এক

ইসলামপুর, ৪ নভেম্বর (হি.স.) : তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস কর্মীদের মধ্যে বচসা থেকে সংঘর্ষে উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুরের চোপড়ার লক্ষ্মীপুর এলাকায়৷ দুই রাজনৈতিক দলের সমর্থকদের সংঘর্ষে এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মহম্মদ সামিরুদ্দিন৷ বাড়ি লক্ষীপুর এলাকাতেই৷
অভিযোগ, রবিবার সকালে লক্ষ্মীপুর থেকে রামগঞ্জে বাজারে যাওয়ার পথে এক কংগ্রেস কর্মীকে মারধর করে বেশ কয়েকজন তৃণমূল সমর্থক৷ ধারালো অস্ত্র দিয়ে তাঁকে একাধিবার আঘাত করারও অভিযোগ ওঠে৷ খবর পেয়ে ছুটে আসে এলাকার অন্যান্য কংগ্রেস কর্মী সমর্থকরা৷
এরপরই দুপক্ষের বচসা শুরু হয়৷ বচসা গড়ায় হাতাহাতিতে৷ অভিযোগ, গণ্ডগোলের মধ্যেই কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল কংগ্রেস কর্মীরা৷ গুলিবিদ্ধ হন মহম্মদ সামিরুদ্দিন৷
তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ পরিস্থিতি অশান্ত হওয়ার আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top