News Flash

  • Home
  • Uncategorized
  • পুজার আগে সংবাদপত্রের বিজ্ঞাপনের টাকা না দেয়া ও অসত্য তথ্য দেয়ার দায়ে দুই তথ্য কর্তা বরখাস্ত
Image

পুজার আগে সংবাদপত্রের বিজ্ঞাপনের টাকা না দেয়া ও অসত্য তথ্য দেয়ার দায়ে দুই তথ্য কর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ রাজ্যের সংবাদপত্রের বিজ্ঞাপনের বিল প্রদানের বিষয়ে মুখ্যমন্ত্রী ও তাঁর প্রধান সচিবকে অসত্য তথ্য দেওয়ার দায়ে রাজ্য সরকারের তথ্য ও সংসৃকতি দপ্তরের যুগ্ম অধিকর্তা বিষ্ণুপদ দাস এবং সিনিয়র ইনফরমেশন অফিসার প্রমোদ আচার্য্যকে চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছে৷ আজ ত্রিপুরা সরকারের আন্ডার সেক্রেটারি এস কে দেববর্মার স্বাক্ষরিত বরখাস্তের আদেশ ইস্যু হয়৷ রাজ্য সরকারের তথ্য দপ্তরের ইতিহাসে সংবাদপত্রের বিজ্ঞাপনের টাকা প্রদানের বিষয়কে কেন্দ্র করে দুইজন অফিসারের বরখাস্তের ঘটনা এই প্রথম৷

উল্লেখ করা যেতে পারে যে, এইবারই প্রথম তথ্য ও সংসৃকতি দপ্তর পুজার আগে সংবাদপত্রের বিজ্ঞাপনের বিলের টাকা দেয়নি৷ অভিযোগ যে, মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিকে বিনষ্ট করার এটি একটি চক্রান্ত৷ রাজ্যের তথ্য ও সংসৃকতি দপ্তরে ফাঁকিবাজী ও দায়িত্বহীনতা কত বেশী চরমে পৌঁছলে এরকম বরখাস্তের ঘটনা ঘটতে পারে৷ দিনে দিনেই এই দপ্তরটি একেবারে গোল্লায় গেছে৷ এই দপ্তরে কোনও পত্রিকা সম্পাদক চিঠির পর চিঠি দিলেও উত্তর পান না৷ নামে সংসৃকতি হলেও কাজে একেবারে অপসংসৃকতি৷ অথচ এক সময় এই দপ্তরের সংগে সংবাদপত্রের সম্পর্ক কত বেশী গভীর ছিল৷ তথ্য দপ্তরের সৃষ্টির সময় থেকেই পুজার আগে সংবাদপত্রের পাওনা মিটিয়ে দেওয়া হতো৷ এক্ষেত্রে, ইতিপূর্বে কোনও দিন ব্যতিক্রম হয়নি৷ অথচ এইবার বেশীর ভাগ সংবাদপত্র বিজ্ঞাপনের বিল পান নাই৷ পত্রিকা কর্তৃপক্ষ ধার দেনা করে কর্মচারীদের বেতন ও পুজা অনুদান ইত্যাদি মিটিয়ে দিয়েছেন৷

কোনও কোনও পত্রিকা বিল পেয়েছেন পুজার পরে৷ অভিযোগে জানা গেছে, স্থানীয় সংবাদপত্র সমুহে বিজ্ঞাপনের টাকা দেওয়ার জন্য এক মাস আগে সরকার বরাদ্দের অনুমোদন দেয়৷ এক মাস আগে এক কোটি টাকা দেওয়া সত্বেও বেশীরভাগ টাকাই অব্যয়িত রেখে দেওয়া হয়৷ মুখ চিনে মুগের ডালের জন্য এই দপ্তর রীতিমতো টেক্কা দিয়েছে৷ যখন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানতে পারলেন যে, পুজার আগে সংবাদপত্রের বিজ্ঞাপনের বিলের টাকা দেওয়া হয়নি, তখনই দপ্তর থেকে স্টেটমেন্ট তলব করা হয়৷ এই স্টেটমেন্টে সম্পূর্ণ মিথ্যা তথ্য দেওয়া হয়েছে৷ পত্রিকাগুলিকে বিজ্ঞাপনের টানা না দিয়েই মুখ্যমন্ত্রী ও তাঁর প্রধান সচিবকে জানিয়ে দেওয়া হয়েছে যে, বিল পরিশোধ হয়ে গেছে৷ বরিষ্ট সাংবাদিক সুবল কুমার দে এব্যাপারে চ্যালেঞ্জ জানিয়ে বলেন যে, তথ্য দপ্তর অসত্য তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী ও তাঁর প্রধান সচিবকে বিভ্রান্ত করেছে৷ খোঁজ খবর নিয়ে প্রশাসনের শীর্ষ আধিকারীক নিশ্চিন্ত হন যে, মিথ্যা তথ্য দেওয়ার দুঃসাহস দেখিয়েছে তথ্য ও সংসৃকতি দপ্তর৷ তথ্য ও সংসৃকতি দপ্তরের কর্মসংসৃকতি একেবারে তলানীতে গিয়ে পৌছেছে৷ বাম আমল থেকেই চরম অবক্ষয় দপ্তরকে গ্রাস করেছে৷ কমরেড কর্মচারীরা মাতববরীই করতেন৷ দপ্তরকে সচল কর্মমুখী করবার কোনও পদক্ষেপ নিতেন না৷ তথ্য ও সংসৃকতি দপ্তরের একটা গরিমা ছিল৷ একটি সরকারের কর্মযজ্ঞে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই দপ্তরের৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top