News Flash

  • Home
  • Uncategorized
  • রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু শালগড়ায়
Image

রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু শালগড়ায়

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২ নভেম্বর৷৷ শালগড়ায় রেল লাইনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ এই ঘটনার প্রেক্ষিতে আগরতলা- উদয়পুর লাইনে রেল চলাচল শুক্রবার সকালে তিন ঘন্টা বিলম্বিত হয়৷ তাতে যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে৷

সংবাদে প্রকাশ, বৃহস্পতিবার রাতে আগরতলা-উদয়পুর গামী রেলের নীচে কাটা পড়ে এক ব্যক্তি৷ যদিও বিষয়টি রেলের চালক কিংবা অন্য কেউ স্টেশন কর্তৃপক্ষকে কিছু জানায়নি৷ ট্রেনটি আগরতলায় ফিরে আসে৷ তারপরও কোন কিছু জানা যায়নি৷ শুক্রবার সকালে স্থানীয় জনগণ দেখতে পান রেল লাইনের উপর ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে একটি মৃতদেহ৷ তারপর সকালে যে ট্রেনটি আগরতলা থেকে উদয়পুরে উদ্দেশ্যে যাচ্ছিল সেই ট্রেনটি শালগড়া এলাকায় লাল পতাকা দেখিয়ে থামায় স্থানীয় জনগণ৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ কাঁকড়াবন থানার পুলিশ সেখানে পৌঁছে এবং রেল পুলিশের সহায়তায় মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠায়৷ পুলিশ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানিয়েছে যে ঐ ব্যক্তি ভবঘুরে৷ প্রায়শই রেল লাইনের আশেপাশে ঘুরাফেরা করতে দেখা যায়৷ এদিকে, আগরতলা-উদয়পুর রেলটিকে শালগড়া আটকা পড়ে এবং তিন ঘন্টা বিলম্বিত হয়৷ তাতে নিত্য যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top