News Flash

  • Home
  • Uncategorized
  • বুদ্ধগয়ার পর্যটন কেন্দ্রে ঝুলন্ত অবস্থায় উদ্ধার বিদেশি পর্যটকের দেহ
Image

বুদ্ধগয়ার পর্যটন কেন্দ্রে ঝুলন্ত অবস্থায় উদ্ধার বিদেশি পর্যটকের দেহ

গয়া, ৩ নভেম্বর (হি.স.) : গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক বিদেশি পর্যটকের দেহ। শনিবার সকালেই ঘটনাটি ঘটেছে বিহারের বুদ্ধগয়ার পর্যটন কেন্দ্রে। দেহ উদ্ধারকে কেন্দ্র কের চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এ দিন সকালে স্থানীয়রা দেখতে পান গাছ থেকে এক ব্যক্তির দেহ ঝুলছে। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ব্যাগ উদ্ধার হয়েছে। ব্যাগ থেকে মিলেছে ওই পর্যটকের একটি ডায়েরি এবং জলের বোতল। ডায়েরিতে যে ফোন নম্বর মিলেছে তা অস্ট্রেলিয়ার কোড বলে জানিয়েছে পুলিশ। পুলিশের অনুমান, এই ব্যক্তিও অস্ট্রেলিয়ারই নাগরিক। উদ্ধার করে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই পর্যটন কেন্দ্রে বিদেশি পর্যটকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই পর্যটক আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে সে ব্যাপারে পুলিশ কিছু জানায়নি।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top