News Flash

  • Home
  • Uncategorized
  • ফের ধাক্কা খেল বিজেপি, শিবরাজের শ্যালক যোগ দিলেন কংগ্রেসে
Image

ফের ধাক্কা খেল বিজেপি, শিবরাজের শ্যালক যোগ দিলেন কংগ্রেসে

ভোপাল ও নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের বড়সড় ধাক্কা খেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)| শনিবার কংগ্রেসে যোগ দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের শ্যালক সঞ্জয় সিং| সঞ্জয় সিং হলেন শিবরাজের স্ত্রী সাধনা সিংয়ের ভাই| এদিন কংগ্রেস নেতা কমল নাথ এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন শিবরাজের শ্যালক সঞ্জয় সিং|
কংগ্রেসে যোগ দেওয়ার পর শিবরাজ সিং চৌহান সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে সঞ্জয় সিং বলেছেন, ‘বিগত ১৩ বছর ধরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন শিবরাজ সিং চৌহান| মধ্যপ্রদেশ এখন নাথকে চাইছে, শিবরাজকে নয়|’ উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর মধ্যপ্রদেশের ২৩০+১ আসনে বিধানসভা নির্বাচন| শুক্রবারই মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশিত করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)| পরবর্তী দিন কংগ্রেসে যোগ দিয়ে বিজেপি নেতৃত্বকে যথেষ্ট চিন্তায় ফেললেন শিবরাজের শ্যালক সঞ্জয় সিং|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top