News Flash

  • Home
  • Uncategorized
  • চলন্ত ম্যাজিকে আগুন, রক্ষা পেলেন যাত্রীরা
Image

চলন্ত ম্যাজিকে আগুন, রক্ষা পেলেন যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২ নভেম্বর৷৷ চলন্ত গাড়িতে অগ্ণিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল কাঁকড়াবন কিশোরগঞ্জ এলাকায়৷ ঘটনার বিবরণে জানা গেছে শুক্রবার দুপুরে কাঁকড়াবন কিশোরগঞ্জ দিয়ে যাত্রী নিয়ে যাচ্ছিল টিআর-০৩-এ- ২১৯২ নম্বরের একটি মেজিক গাড়ি৷ আচমকা চলন্ত অবস্থায় গাড়িটির মধ্যে আগুন ধরে যায়৷ গাড়িতে আগুন লাগার সাথে সাথে গাড়িতে বসা যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়৷ চালক ব্রেক কষে গাড়িকে দাঁড় করিয়ে দেন৷ আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ার আগেই গাড়ি থেকে সমস্ত যাত্রী নেমে গিয়ে নিরাপদ স্থানে চলে যান৷ অল্পেতে রক্ষা পান যাত্রীরা৷ এদিকে, কি কারণে গাড়িতে আগুন লাগলো তা স্পষ্টভাবে জানা যায়নি৷ যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে এবং অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরাও ঘটনাস্থলে ছুটে আসে এবং আগুন নেভান৷ জানা গেছে, পরে যাত্রীদেরকে অপর একটি গাড়িতে করে তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হয়৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাঁকড়াবন থানার পুলিশ৷ ঘটনাকে গিরে চাঞ্চল্য গোটা এলাকায়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top