News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম কোর্টকে ধন্যবাদ শিক্ষামন্ত্রীর, সাথে কড়া বার্তা চাকুরিচ্যুতদের, শিক্ষকতার দায়িত্ব সঠিক ভাবে পালন করলেই পাশে থাকবে সরকার, নইলে কঠোর ব্যবস্থা
Image

সুপ্রিম কোর্টকে ধন্যবাদ শিক্ষামন্ত্রীর, সাথে কড়া বার্তা চাকুরিচ্যুতদের, শিক্ষকতার দায়িত্ব সঠিক ভাবে পালন করলেই পাশে থাকবে সরকার, নইলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ শিক্ষক মামলায় রায়ে সুপ্রিম কোর্ট এডহক ভিত্তিতে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের চাকুরির মেয়াদ বাড়িয়েছে৷ তাই সুপ্রিম কোর্টকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ পাশাপাশি, এডহক শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে কড়া বার্তাও দিয়েছেন তিনি৷ তাঁর কথায়, শিক্ষকতার দায়িত্ব সঠিক ভাবে পালন করলেই এডহক শিক্ষক-শিক্ষিকাদের পাশে দাঁড়াবে রাজ্য সরকার৷ নইলে কঠোর ব্যবস্থা নিতেও দুইবার ভাববে না বিজেপি-আইপিএফটি জোট সরকার৷

বৃহস্পতিবার শিক্ষক মামলায় রায় বেরোনোর পর সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এই রায়কে স্বাগত জানিয়েছেন৷ তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ এই মামলার সাথে যুক্ত সকল বিচারপতিদের ধন্যবাদ জানিয়েছেন৷ সাথে যোগ করেন, সদিচ্ছা থাকলে এবং উদ্দেশ্য মহৎ হলে যে পরিণতি হয় তা এদিনের রায়ে প্রতিফলিত হয়েছে৷ তাঁর কথায়, বিজেপি ভিশন ডকুমেন্টে ঘোষিত প্রতিশ্রুতি রেখেছে৷ রাজ্যে জোট সরকার গঠন হওয়ার পর থেকেই এডহক ভিত্তিতে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য ক্রমাগত প্রচেষ্টা চালানো হয়েছে৷ তারই ফল আজ মিলিছে৷

শিক্ষামন্ত্রীর বক্তব্য, সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের বেকারদেরও ভাগ্য খুলেছে৷ কারণ, শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় সরকারের কাছে এক কালিন ছাড়ের যে আবেদন জানানো হয়েছিল তাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে৷ ধারনা করা হচ্ছে, শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফে শিক্ষক নিয়োগে এককালিন ছাড়ে অনুমোদন মিলবে৷ তাঁর কথায়, যোগ্যতা থাকলেই টেট পরীক্ষায় অংশ নিতে পারবে৷ এই রায়ে পথ আরো সুগম হয়েছে৷

তবে, এডহক ভিত্তিতে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষকতার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে৷ সুপ্রিম কোর্টের রায়ে মেয়াদ বেড়ে যাওয়ায় তাদেরও দায়িত্ব বেড়েছে৷ শিক্ষামন্ত্রীর সাফ কথা, এডহক শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকার উপরই তাদের ভবিষ্যৎ নির্ভর করবে৷ কারণ, গত কয়েক মাস ধরে এডহক শিক্ষক শিক্ষিকাদের বৃহৎ অংশের ভূমিকা সন্তোষজনক নয়৷ তাই, তারা শিক্ষকতার দায়িত্ব সঠিক ভাবে পালন করলেই তাদের পাশে দাঁড়াবে রাজ্য সরকার৷ কিন্তু, তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ আসলে দপ্তর কঠোর ব্যবস্থা নিতে এদিন তিনি আরও বলেন, পূর্বতন সরকারের পাপের বোঝা বর্তমান সরকারকে এবং ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের বইতে হচ্ছে৷ কারণ, তখন যদি সঠিক নিয়োগ নীতি অবলম্বন করে শিক্ষক পদে চাকুরি দেওয়া হত তাহলে ১০৩২৩ সৃষ্টি হতো না৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top