News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির বড় সমর্থক জাহির করতে গিয়ে অভিনন্দন মিছিলে ধবস্তাধস্তি, বিশৃঙ্খলা
Image

বিজেপির বড় সমর্থক জাহির করতে গিয়ে অভিনন্দন মিছিলে ধবস্তাধস্তি, বিশৃঙ্খলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ শিক্ষক মামলায় সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হতেই আগরতলায় অভিনন্দন মিছিলের আয়োজন করা হয়৷

বৃহস্পতিবার আগরতলায় এডহক শিক্ষকদের ধবস্তাধস্তি৷ নিজস্ব ছবি৷

কিন্তু, কে বিজেপির বড় সমর্থক তা জাহির করতে গিয়ে শিক্ষকরাই বিশৃঙ্খলা সৃষ্টি করলেন৷ মিছিলের কামান কে সামলাবেন সেই অধিকার দেখাতে গিয়ে শিক্ষক-শিক্ষিকারা নিজেদের মধ্যে ধস্তাধস্তি শুরু করে দিলেন৷ পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌছায়, পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে৷ এদিনের এ ঘটনায় সাময়িক কিছু সময়ের জন্যে হলেও রাজধানীর রাজপথে আতঙ্ক দেখা দিয়েছিল৷ কারণ, অধিকার প্রতিষ্ঠায় শিক্ষকরা মারমুখি হয়ে উঠেছিলেন৷ একে অপরকে রক্তচক্ষু দেখাতেও শিক্ষকরা পিছপা হচ্ছিলেন না৷ এদিনের এই ঘটনা শিক্ষক সমাজকে কলংকিত  করেছে তা বলার অপেক্ষা রাখে না৷

এদিন মিছিল শুরু হওয়ার আগেই আড়াআড়ি ভাবে শিক্ষকরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়৷ সেদিন যাঁরা রাজ্য সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে রাজপথ কাঁপিয়ে মিছিল করেছিলেন তাদেরকে আজ অভিনন্দন মিছিলে সামিল হতে দেখেই এডহক শিক্ষকদের একটি গোষ্ঠী তেলেবেগুনে জ্বলে উঠেন৷ কোনও ভাবেই  সেদিনের বিদ্রোহীদের মিছিলের অংশ করা হবে না, তা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে তীব্র বাকবিতন্ডা হয়৷ এক সময় পরিস্থিতি ভয়ংকর রূপ নেয়৷ দুই গোষ্ঠী নিজেদের মধ্যে হাতাহাতি শুরু করে দেন৷ তাতে আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন চত্বরে আতঙ্ক দেখা দেয়৷ অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top