News Flash

  • Home
  • Uncategorized
  • তিনসুকিয়া যাওয়ার পথে আটক আলফা নেতা জিতেন দত্ত, গুয়াহাটি এনে শুরু পুলিশি জেরা
Image

তিনসুকিয়া যাওয়ার পথে আটক আলফা নেতা জিতেন দত্ত, গুয়াহাটি এনে শুরু পুলিশি জেরা

গুয়াহাটি, ২ নভেম্বর (হি.স.) : আলোচনাপন্থী আলফা নেতা জিতেন দত্তকে আটক করেছে পুলিশ। গুয়াহাটি থেকে তিনসুকিয়া যাওয়ার পথে শিবসাগর জেলার গৌরীসাগরে আটক করেছে পুলিশ। বাঙালিদের বিরদ্ধে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে জিতেন দত্তকে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শিবসাগর থেকে ইতিমধ্যে জেরার জন্য শনিবার বেলা একটা নাগাদ তাকে গুয়াহাটিতে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। এখানে উচ্চপদস্থ পুলিশ অফিসাররা তাকে জেরা করছেন। জানা গেছে, গৌরীসাগর থানায়ও জিতেন দত্তকে এক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, গতকাল সৈখোয়া কাণ্ডের পর আজ ট্যুইট করে রাজ্যবাসীর প্রতি সর্ববস্থায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়েছিলেন জিতেন। তাছাড়া রাজ্যের শান্তি ও সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনও উসকানিমূলক মন্তব্য যেন কেউ ফেসবুকে আপলোড না করেন সে ব্যাপারে আহ্বান জানিয়েছিলেন তিনি।
সৈখোয়ায় পাঁচ নিরীহ বাঙালিকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের সঙ্গে আলোচনাপন্থী আলফার কোনও সম্পর্কে রয়েছে কিনা তা জানতে তাকে জেরা করা হচ্ছে বলে বিশেষ এক সূত্রের খবরে জানা গেছে।
প্রসঙ্গত, একই ঘটনার পরিপ্রেক্ষিতে গুয়াহাটির পানবাজার থানায়ও জেরার পর গ্রেফতার করা হয়েছে আলোচনাপন্থী আলফার আরেক নেতা মৃণাল হাজরিকাকে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top