News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়া স্টেশনে পৌঁছল রেলের ইঞ্জিন
Image

বিলোনীয়া স্টেশনে পৌঁছল রেলের ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩০ অক্টোবর৷৷ বিলোনীয়া স্টেশনে পৌঁছল রেলের ইঞ্জিন৷ মঙ্গলবার শাখ ও উলু দিয়ে রেল ইঞ্জিনকে স্বাগত জানায় বিলোনীয়াবাসী৷ এদিন দুটি ইঞ্জিন আগরতলা থেকে বিলোনীয়া স্টেশনে পৌঁছে৷ মূলত টেস্ট রান ছিল এদিন৷ তারপরও প্রচুর সংখ্যক লোক রেলের ইঞ্জিনকে দেখার জন্য স্টেশনে জড়ো হয়েছিলেন৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, রেলের লুকু পাইলট এম মুসাহারি এবং সহকারী লুকু পাইলট বাবুল কুমার শর্মা এদিন ইঞ্জিন নিয়ে পৌঁছেন বিলোনীয়া স্টেশনে৷ এদিন সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, জেলা শাসক ডি বর্ধন, ডিসিএম৷ নারকেল ফাটিয়ে এদিন রেলের ইঞ্জিনকে স্বাগত জানানো হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের ডেপুটি চীফ ইঞ্জিনীয়ার রাকেশ কুমার৷ তিনি জানিয়েছেন আগামী ১৫ -৩০ নভেম্বর সিআরএস করা হবে৷ তারপরই সিদ্ধান্ত হবে কবে যাত্রী পরিষেবা শুরু হবে৷ তবে আশা করা হচ্ছে ডিসেম্বরে পুরোপুরি ভাবে রেল পরিষেবা শুরু হবে বিলোনীয়া স্টেশন পর্যেন্ত৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top