News Flash

  • Home
  • Uncategorized
  • শবরীমালা মন্দির : জরুরিকালীন ভিত্তিতে পিটিশন শুনানিতে নারাজ সুপ্রিম কোর্ট
Image

শবরীমালা মন্দির : জরুরিকালীন ভিত্তিতে পিটিশন শুনানিতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): কেরলের শবরীমালা মন্দিরে সমস্ত বয়সের মহিলাদের প্রবেশাধিকার নিয়ে আইন-আস্থার লড়াই অব্যাহত| এমতাবস্থায় শবরীমালা মন্দিরে সমস্ত বয়সের মহিলাদের প্রবেশাধিকার সংক্রান্ত ইস্যুতে পিটিশন দায়ের হয় সুপ্রিম কোর্ট| কিন্তু, বুধবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জরুরিকালীন ভিত্তিতে ওই পিটিশনের শুনানিতে সম্মত হলেন না| শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, আগামী ৫ এবং ৬ নভেম্বর ২৪ ঘন্টার জন্য খোলা থাকবে শবরীমালা মন্দির| এমনিতেই এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে আগামী ১১ নভেম্বর|

কেরলের শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে আইন-আস্থার লড়াই জারি রয়েছে| সর্বোচ্চ আদালতের নির্দেশের পরই ঋতুমতী মহিলাদের জন্য উন্মুক্ত হয়ে যায় শবরীমালা মন্দিরের দরজা| সমস্ত বয়সের মহিলারা যাতে মন্দিরে প্রবেশ করতে পারেন, সে জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছিল কেরল সরকার| তা সত্ত্বেও, শবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারেননি সমস্ত বয়সের মহিলারাও| আগামী ৫ এবং ৬ নভেম্বর ২৪ ঘন্টার ফের খুলবে শবরীমালা মন্দিরের দরজা|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top