News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় সব অটোতে মিটার ও টাউন বাস পরিষেবা সম্প্রসারণের সিদ্ধান্ত দপ্তরের
Image

আগরতলায় সব অটোতে মিটার ও টাউন বাস পরিষেবা সম্প্রসারণের সিদ্ধান্ত দপ্তরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ আগরতলা শহরে সমস্ত অটোতে মিটার লাগনো এবং টাউন বাস পরিষেবাকে সম্প্রসারণে যাবতীয় সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর৷ গত ২৬ অক্টোবর পরিবহন দপ্তরের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ আগামী মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে৷ মূলত, অটোতে  রুট পদ্ধতি তুলে দিতে চাইছে রাজ্য সরকার৷ তার বদলে, টাউন বাস পরিষেবাকে আরো সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷

পরিবহন মন্ত্রীর কথায়, খুব শীঘ্রই অটো পরিষেবার ক্ষেত্রে রুট পদ্ধতি তুলে দেওয়া হবে৷ নির্দিষ্ট রুটে অটো চলছে, মান্ধাতা আমলের এই পদ্ধতি বাতিল করে দেওয়া হবে৷ তার বদলে সমস্ত অটোতে মিটার লাগানো হবে৷ তাঁর দাবি, আগরতলা শহরে সমস্ত অটো মিটার পদ্ধতিতে পরিষেবা দেবে৷ সেক্ষেত্রে যে কোন অটো যে কোন স্থানে যাতায়াত করতে পারবে৷ তাঁর কথায়, শহরের প্রত্যেক কোনায় নজরদারী রাখা সম্ভব নয়৷ ফলে অটো চালকদের হাতে যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন, এমন বহু অভিযোগ উঠেছে৷ তাছাড়া, নির্দিষ্ট রুট দিয়ে একাধিক অটোর যাতায়াতে যানজটের সমস্যার সমাধান কররদ্ধা যাচ্ছে না৷ তাঁর বক্তব্য, আগরতলা শহরকে চট করে খোলনলচে বদলে দেওয়া সম্ভব নয়৷ এই শহরের রাস্তাঘাট ইচ্ছে করলেই বড় করা যাচ্ছে৷ তাছাড়া, শহরের অনুপাতের তুলনায় অটোর সংখ্যা অধিক হওয়ায় যানজট হচ্ছে৷

তাঁর সাফ কথা, অটো কোথাও জমায়েত হতে পারবে না৷ মিটার পদ্ধতি চালু হলে ভাড়া নিয়েও সমস্যা মিটবে বলে তিনি মনে করেন৷ পাশাপাশি যানজটও কমবে বলে তাঁর বিশ্বাস৷ তবে, নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত যাঁরা আর্থিকভাবে কিছু অসচ্ছল, অটো মিটার বসানো হলে তাঁদের যাতায়াত খরচ বাড়বে, এই সমস্যার সমাধানও খুজেছে পরিবহন দপ্তর, জানালেন পরিবহন মন্ত্রী৷

তাঁর কথায়, ত্রিপুরা আর্বান ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড সংস্থার কাছ থেকে বাস নিয়ে টিআরটিসি সেই বাস চালাবে৷ নতুন ৩০ বাসের দরপত্র আহ্বান করার প্রস্তুতি চলছে৷ রুট অনুযায়ী বেসরকারীভাবে বাস চালানো হবে৷ তাছাড়া, ৩৭ বাস এখন মজুত রয়েছে৷ সেগুলিও টাউন বাস পরিষেবায় লাগানো হবে৷ পরিবহন মন্ত্রীর দাবি, টাউন বাস পরিসেবা চালু হলে যাত্রীদের অনেক সুবিধা হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top