News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানে ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার, মৃত্যু ২৫ জনের
Image

আফগানিস্তানে ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার, মৃত্যু ২৫ জনের

কাবুল, ৩১ অক্টোবর (হি.স.): খারাপ আবহাওয়ার কারণে পশ্চিমাঞ্চলীয় আফগানিস্তানের ফারাহ প্রদেশে ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার| বুধবারের এই ঘটনায় ২৫ জন সেনাকর্মীর মৃত্যু হয়েছে| প্রাদেশিক গভর্নরের মুখপাত্র নাসির মেহরি জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী বুধবার সকাল ৯.১০ মিনিট নাগাদ দু’টি হেলিকপ্টার আনার দারা জেলা থেকে হেরাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল| কিন্তু, খারাপ আবহাওয়ার কারণে আনার দারা জেলায় একটি বিমান ভেঙে পড়ে| যদিও, হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় দায় স্বীকার করেছে তলিবান জঙ্গি সংগঠন|

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র নাসির মেহরি আরও জানিয়েছেন, বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দু’জন পাইলট এবং ২৩ জন যাত্রী| তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিম আফগানিস্তানের ডেপুটি আর্মি কর্পস কম্যান্ডার| প্রাদেশিক কাউন্সিলের সদস্য দাবুউল্লাহ কানেহ জানিয়েছেন, খারাপ আবাহওয়ার কারণে পাহাড়ের চূড়ায় ধাক্কা মারে বিমানটি| যদিও, বিমান দুর্ঘটনার দায় স্বীকার করেছে তালিবান জঙ্গি সংগঠন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top