News Flash

  • Home
  • Uncategorized
  • টমটম চালকদের লাইসেন্সের আওতায় আনতে চলেছে রাজ্য সরকার
Image

টমটম চালকদের লাইসেন্সের আওতায় আনতে চলেছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ ই-রিক্সা অর্থাৎ টমটম চালকদের লাইসেন্সের আওতায় আনতে চলেছে রাজ্য সরকার৷ শুধু তাই নয়, তাদেরকে মূল সড়কে চলাচলে অনুমোদন দেওয়া হবে৷ পাশাপাশি, যানযট এড়াতে আগরতলায় নির্দিষ্ট সময়ে ওয়ান ওয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

আগরতলা শহরের আনাচে কানাচে ই-রিক্সা চলাচল করছে৷ মূল সড়ক হোক কিংবা শহরতলীর কোনও স্থান ই-রিক্সা পৌছে যাচ্ছে৷ রাজ্য সরকার এখন ই-রিক্সা চালকদের কিছুটা লাগাম টানতে চলেছে৷ এখন পর্যন্ত কোনও ই-রিক্সা চালকের লাইসেন্সের প্রয়োজন পরেনি৷ কিন্তু, আগামী কিছুদিনের মধ্যেই ই-রিক্সা চালকদেরও লাইসেন্স বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য সরকার৷ শুধু তাই নয়, আগরতলার মূল শহরের রাস্তাগুলিতে তাদের চলাচলে বিধি নিষেধ আরোপ করতে চলেছে রাজ্য সরকার৷ জানা গেছে, মূল সড়ক বাদে যে কোন জায়গায় যেতে পারবে ই-রিক্সা৷ উহারহণ স্বরূপ কামান চৌমুহনী এবং তৎসলগ্ণ রাস্তা গুলিতে ই-রিক্সা চলাচলে বিধি নিষেধ চলাচলে আরোপ করা হবে৷ তার বদলে রামনগর, প্রতাপগড়, ধলেশ্বরের মত এলাকাগুলিতে চলাচল করতে পারবে ই-রিক্সা৷ পরিবহন দপ্তরের মতে এই সিদ্ধান্তে শহরে যানযট অনেকটাই কমবে৷

এদিকে, অফিস টাইমে মারাত্মক যানযট লক্ষ্য করা যাচ্ছে৷ তাই, পরিবহন দফতর ট্রাফিকের সাথে আলোচনার মাধ্যমে স্থির করেছে সকাল ৯৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত কর্ণেলচৌমুহনী থেকে উত্তর গেইট পর্যন্ত রাস্তাটি ওয়ান ওয়ে করা হবে৷ তেমনি বিকাল ৫টা থেকে ৬৩০ মিনিট পর্যন্ত উত্তর গেইট থেকে মহিলা কলেজ পর্যন্ত ওয়ান ওয়ে হবে৷ এক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা জেলা শাসককে বিজ্ঞপ্তি জারি করতে হবে৷ শীঘ্রই পশ্চিম জেলার জেলাশাসক এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবেন  বলে জানা গেছে৷

এদিকে, টাউন বাস পরিষেবা শুরু হলে যানযট এড়াতে বেশ কয়েকটি রাস্তা দিয়ে বাস চলাচলে বিধি নিষেধ আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top