News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন অজয় রাস্তোগি
Image

সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন অজয় রাস্তোগি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি অজয় রাস্তোগি৷ সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁর নাম প্রস্তাব করেছে৷ এছাড়াও আরো তিন মুখ্য বিচারপতিদের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্তির জন্য প্রস্তাব করেছে কলেজিয়াম৷

বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারপতি রয়েছেন ২৪ জন৷ ৭ জন বিচারপতির পদ শূণ্য হয়ে রয়েছে৷ সুপ্রিম কোর্টের কলেজিয়াম পাটনা হাইকোর্টের মুখ্য বিচাপতি এম আর শাহ, মধ্যপ্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি হেমন্ত গুপ্তা, গুজরাট হাইকোর্টের মুখ্য বিচারপতি আর সুভাষ রেড্ডি এবং ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি অজয় রস্তোগি এই চারজনের নাম সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে প্রস্তাব করেছে৷ এখন কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবে অনুমোদন দিলেই তাঁরা সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিযুক্ত হবেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top