News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরীচ্যুত শিক্ষকদের বিদ্রোহ, বাম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা দাবী করে জোটকে হুশিয়ারী
Image

চাকুরীচ্যুত শিক্ষকদের বিদ্রোহ, বাম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা দাবী করে জোটকে হুশিয়ারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ অন্ধকার ভবিষ্যতের আশংকায় আগরতলার রাজপথে এডহক ভিত্তিতে নিযুক্ত ১০৩২৩ শিক্ষকদের

চাকুরীচ্যুত ১০৩২৩ শিক্ষকদের সংগঠনের তরফে মঙ্গলবার আগরতলায় মিছিল করে শিক্ষা অঝিকর্তাকে ডেপুটেষন দেয়া হয়৷ ছবি নিজস্ব৷

বিদ্রোহ আছড়ে পড়লো৷ বর্তমান এবং পূবর্তন সরকারকে তাঁরা কাঠগড়ায় দাঁড় করালো৷ তাদের চাকুরিচ্যুতির জন্য দায়ি পূর্বতন সরকারের মন্ত্রি এবং পদস্থ আধিকারীকদের তদন্ত ক্রমে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানালেন শিক্ষকরা৷ পাশাপাশি, তাঁদের পেটে লাথি পড়লে রাজ্য সরকারও টিকে থাকতে পারবেনা বলে হুশিয়ারি দিলেন চাকুরিচ্যুতরা৷ মঙ্গলবার এডহক ভিত্তিতে নিযুক্ত ১০৩২৩ শিক্ষকদের একটি সংগঠন রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে৷

আগামী ১ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শিক্ষক মামলার শুনানি হবে৷ দুই সদস্যক ডিভিশন বেঞ্চ থেকে প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি স্থানান্তরিত হতেই এডহক ভিত্তিতে নিযুক্ত শিক্ষকরা আতঙ্কে ভুগছেন৷ তাদের ধারনা, ১ নভেম্বরই এই মামলার চূড়ান্ত ফয়সলা হবে৷ তাদের আতঙ্কের পেছনে কারণ হল, সম্প্রতি শিক্ষা দপ্তর এক বিজ্ঞপ্তি জারি করে তাদের ইএল সহ বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে৷ ফলে, তাঁরা ধরে নিচ্ছে হয়তো বা ১ নভেম্বরের পর তাদের চাকুরি পাকাপাকি ভাবে সমাপ্ত হচ্ছে৷

এরই মধ্যে, চাকুরিচ্যুত শিক্ষকদের একাংশ সরকারের প্রতি আস্থা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আপ্রাণ চেষ্টা করছেন৷ কিন্তু, অপর আরেকটি অংশ রাজ্য সরকারের বিরুদ্ধেই আওয়াজ তুলছে৷ মঙ্গলবার মিছিল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধেও আওয়াজ উঠেছে৷ এদিন বিদ্রোহী শিক্ষকরা পূর্বতন এবং বর্তমান রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন৷ এদিন শিক্ষকদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, তাদের চাকুরিচ্যুতির জন্য যাঁরা দায়ি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে৷ কারণ, অন্যের গাফিলতির দায় তাদের বহন করতে হচ্ছে৷ জনৈক শিক্ষকের কথায়, পূর্বতন সরকারের আমলে তাদের চাকুরি দেওয়ার ক্ষেত্রে ভুল নিয়োগ নীতি এখন ১০৩২৩ শিক্ষকদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে৷ তাঁর বক্তব্য, জেনে বুঝে তাদেরকে পূর্বতন সরকার অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে৷ তাই, তদন্তক্রমে তৎকালীন সরকারের মন্ত্রী এবং পদস্থ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে৷ এদিন বিদ্রোহী শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে সিবিআই তদন্তেরও দাবি জানানো হয়েছে৷

এদিকে, পূর্বতন সরকারের পাশাপাশি বর্তমান বিজেপি-আইপিএফটি জোট সরকারকেও হুশিয়ারি দিয়েছেন চাকুরিচ্যুত শিক্ষকরা৷ এদিন মিছিলে অংশ নেওয়া জনৈক শিক্ষক বিজেপি – আইপিএফটি জোট সরকারকে ভিশন ডকুমেন্টের কথা মনে করিয়ে দেন৷ তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সে কথাও মনে করিয়ে দেন তিনি৷ তাঁর হুশিয়ারি, শিক্ষক শিক্ষিকাদের পেটে লাথি পড়লে সরকার টিকে থাকবে না৷ তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন, চাকুরিচ্যুত শিক্ষকদের শিক্ষক পদে পূনঃনিযুক্তি কিংবা বিকল্প ব্যবস্থা না করা হলে বিজেপি আইপিএফটি জোট সরকার টিকে  থাকতে পারবে না৷ এদিন তাদের বিদ্রোহে মনে হয়েছে, সুপ্রিম কোর্টে মামলার ফয়সলা হলে রায় তাদের বিরুদ্ধে গেলে পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top