News Flash

  • Home
  • Uncategorized
  • ১০৩২৩ রাজনীতির শিকার ঃ কংগ্রেস
Image

১০৩২৩ রাজনীতির শিকার ঃ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ ১০৩২৩ শিক্ষকদের নিয়ে রাজনীতি করা হয়েছে৷ তাদের এই অবস্থার জন্য শাসক দল দায়ী৷ পূর্বতন সরকারের আমলে তাদের চাকুরী দেওয়া হয়েছিল কিন্তু, আদালতের নির্দেশে চাকুরীচ্যুত হয়েছেন৷ তারপর নির্বাচনের সময় তাদেরকে আশ্বাস ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কোন একটা ব্যবস্থা করা হবে৷ কিন্তু আজ তাদের কোন বিকল্প ব্যবস্থা করা হচ্ছে না৷ এর জন্য শাসক দলকেই দায়ী করেছে কংগ্রেস৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে পিসিস সভাপতি বীরজিৎ সিনহা উদ্বেগ প্রকাশ করেছে চাকুরীচ্যুত শিক্ষকদের এই অবস্থার জন্য৷ প্রসঙ্গত, ১০৩২৩ জন শিক্ষকের চাকুরীচ্যুত হওয়ার পর থেকে পূর্বতন ও বর্তমান সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে৷ বর্তমানেও মামলা চলছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top