News Flash

  • Home
  • Uncategorized
  • মতাইয়ে রাম মন্দির নির্মাণ নিয়ে রাজনৈতিক উত্তেজনা
Image

মতাইয়ে রাম মন্দির নির্মাণ নিয়ে রাজনৈতিক উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ বিলোনীয়া মহকুমার মতাইয়ে সিপিএম নেতৃত্বের স্মৃতিফলক ভেঙে রাম মন্দির গড়ে তুলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে৷ সিপিএম নেতৃত্বের উপর হামলারও অভিযোগ উঠেছে৷ মঙ্গলবার সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ১৯৬৭ সালে কংগ্রেস রাজত্বে বন রিজার্ভ বিরোধী আন্দোলনে বিলোনিয়া মহকুমার মতাইতে মোহিনী ত্রিপুরা শহীদ হন৷ সিপিআই(এম) বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে ২০১৭ সালের ১৭ই মার্চ মতাইতে শহীদ মোহিনী ত্রিপুরা স্মরণে স্মৃতিফলক নির্মাণ করা হয়৷ এই স্মৃতিফলক উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার৷

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিজেপি -আইপিএফটি সরকার গঠিত হওয়ার  পর ৫ই অক্টোবর দানবীয় উল্লাসে বিজেপি’র নেতৃত্বাধীন দুবৃত্তরা স্মৃতিফলক ভেঙে গুড়িয়ে দেয়৷ গত ১৮ অক্টোবর, বিশ্ব সনাতন সেনা ঐ স্থানে রামমন্দির নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করে৷

সিপিআই(এম) বিলোনিয়া মহকুমা কমিটি এর তীব্র প্রতিবাদ জানায় এবং উক্ত স্থানের কাগজপত্র সহ মামলা দায়ের করেন৷

মঙ্গলবার বিকাল ৩টায় বিলোনিয়ার মহকুমা শাসক তার অফিসে এই বিষয়ে সভায় উপস্থিত থাকতে পার্টির মহকুমা সম্পাদক তাপস দত্তকে চিঠি দেন৷ সেই মত আজ ৩টায় পার্টির মহকুমা সম্পাদক জায়গার কাগজপত্র নিয়ে মহকুমা শাসকের অফিসে আসেন৷ মহকুমা শাসকের কক্ষে প্রবেশের মুখে বারান্দায় তাপস দত্ত এবং পার্টি কর্মী নন্দন দেব আক্রান্ত হন৷ সেখানে পূর্ব পরিকল্পনা অনুসারে ২০/২৫ জন বিজেপি নামধারী দুষৃকতি মৃনাল সেন ও সত্যজিত পালের নেতৃত্বে তাপস দত্তকে প্রাণ নাশের উদ্দেশ্যে আক্রমণ করে৷ শ্রীদত্তকে বেধরক মারধর করে এবং কিছু কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়৷ তাদের আক্রমণের মধ্যেই তাপস দত্ত ও নন্দন দেব এসডিএম অফিস থেকে কোন প্রকারে পার্টির মহকুমা কমিটির অফিসে পৌঁছান৷

সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী প্রকাশ্য দিবালোকে মহকুমা শাসকের অফিসে তাপস দত্তের উপর প্রাণঘাতি হামলার তীব্র নিন্দা করছে৷ এই ঘটনা আবারও প্রমাণ করছে বিজেপি -আইপিএফটি  সরকারের রাজত্বে আইনের শাসনকে চ্যালেঞ্জ জানিয়ে সমাজ বিরোধীরা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে৷ পার্টির রাজ্য সম্পাদকমন্ডলী পার্টির রাজ্য কমিটির সদস্য ও মহকুমা সম্পাদক তাপস দত্ত ও পার্টি কর্মী নন্দন দেব-এর উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং আক্রমণকারীদের গ্রেপ্তার দাবি করছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top