News Flash

  • Home
  • Uncategorized
  • বিগত চার বছর ধরে কি ঘুমোচ্ছিল, বিজেপিকে খোঁচা সিব্বলের

বিগত চার বছর ধরে কি ঘুমোচ্ছিল, বিজেপিকে খোঁচা সিব্বলের

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): আপাতত পিছিয়ে গিয়েছে অযোধ্যা মামলার শুনানি| ২০১৯ সালের জানুয়ারি মাসেই স্থির হবে শুনানির নতুন তারিখ| সুপ্রিম কোর্ট জানুয়ারিতে জানাবে, কবে থেকে অযোধ্যা মামলার শুনানি হবে| অযোধ্যা মামলা পিছিয়ে যাওয়া প্রসঙ্গে প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বল জানালেন, ‘অযোধ্যা মামলার শুনানি কবে থেকে শুরু হবে, সে বিষয়ে বিজেপি এবং কংগ্রেস সিদ্ধান্ত নিতে পারে না|’ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল আরও জানিয়েছেন, ‘অযোধ্যা মামলার শুনানি কবে থেকে শুরু হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে মূলত আদালতই| যদি তাঁরা (বিজেপি) আইন প্রণয়ন করতে চান, তবে তা করতেই পারেন| কংগ্রেস তাঁদের থামাবে না| আসলে নির্বাচনের কারণে এই ইসু্য উত্থাপিত|’ এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিয়ে কপিল সিব্বল বলেছেন, ‘বিগত চার বছর ধরে তাঁরা কি ঘুমোচ্ছিলেন?’
উল্লেখ্য, ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রাম জন্মভূমি-বাবরি মসজিদের জমিকে সমান তিন ভাগে করার নির্দেশ দেয়| রামলাল্লা, সুন্নি ওয়াকফ বোর্ড এবং নির্মোহী আখড়ার মধ্যে এই জমি ভাগ করার নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট| এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরোধিতা করে ফের আবেদন করা হয় সুপ্রিম কোর্টে| ২৯ অক্টোবর, সোমবার থেকে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং বিচারপতি কে এম জোসেফের বেঞ্চে শুনানি শুরু হওয়ার কথা ছিল| কিন্তু, মাত্র চার মিনিটের শুনানিতেই পিছিয়ে দেওয়া হয় অযোধ্যা মামলার শুনানি| ২০১৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে অযোধ্যা মামলার শুনানি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top