News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিক্ষার অবসান, ৩১ অক্টোবর উন্মোচিত হতে চলেছে ‘স্ট্যাচু অফ ইউনিটি’
Image

প্রতিক্ষার অবসান, ৩১ অক্টোবর উন্মোচিত হতে চলেছে ‘স্ট্যাচু অফ ইউনিটি’

আহমেদাবাদ, ৩০ অক্টোবর (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান| ৩১ অক্টোবর, বুধবার গুজরাটে নর্মদার তীরে সর্দার বল্লভভাই প্যাটেলের বিশাল মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’ উন্মোচিত হবে| বুধবার ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী তথা লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের বিশাল মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’ উন্মোচিত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে শেষ পর্যায়ের কাজ|
এখনও পর্যন্ত সর্দার বল্লভভাই প্যাটেলের ‘স্ট্যাচু অফ ইউনিটি’ মূর্তিটি শুধু দেশ নয়, গোটা বিশ্বে সবথেকে উচুঁ| নর্মদার তীরে ১৮২ মিটার উচ্চতার এই মূর্তিটি নিখুঁত ভাবে গড়ে তোলা হয়েছে| মার্কিন মুলুকে রয়েছে ‘স্ট্যাচু অফ লিবার্টি’, আর ভারতে আত্মপ্রকাশ হতে চলেছে ‘স্ট্যাচু অফ ইউনিটি|’ উল্লেখ্য, নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন এই মূর্তি গড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেন| গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোহা ও মাটি সংগ্রহ করে এই মূর্তি গড়া হয়েছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top