News Flash

  • Home
  • Uncategorized
  • ৩১ অক্টোবর আরএসএস-এর কার্যকারী মণ্ডলের বৈঠক, সমাপণ ২ নভেম্বর
Image

৩১ অক্টোবর আরএসএস-এর কার্যকারী মণ্ডলের বৈঠক, সমাপণ ২ নভেম্বর

নাগপুর, ৩০ অক্টোবর (হি.স.): বুধবার, ৩১ অক্টোবর মুম্বইয়ের শহরতলি ভাঈন্দরে অবস্থিত কেশব সৃষ্টিতে আয়োজিত হতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র অখিল ভারতীয় কার্যকারী মণ্ডলের বৈঠক| বৈঠকের সমাপ্তি হবে আগামী ২ নভেম্বর| দীপাবলির প্রাক্কালে আয়োজিত এই বৈঠক ‘দীপাবলি বৈঠক’ নামেই পরিচিত| আরএসএস-এর তরফে জানানো হয়েছে, আগামী ৩১ অক্টোবর আয়োজিত কার্যকারী মণ্ডলের বৈঠকে বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হবে| বৈঠকে উপস্থিত থাকবেন সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত, সরকার্যবাহ সুরেশ যোশী, সহ-সরকার্যবাহ সুরেশ সোনি, ড. কৃষ্ণ গোপাল, দত্তাত্রেয় হোসবলে, বি ভাগ্যয়া, ড. মনমোহন প্রমুখ| এছাড়াও গোটা দেশ থেকে আগত প্রায় ৩০০ জন বিশিষ্টজনেরা বৈঠকে অংশ নেবেন| আরএসএস সূত্রের খবর, কার্যকারী মণ্ডলের বৈঠকে শবরীমালা মন্দির ইসু্য, রামমন্দির, বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং নকশালবাদ নিয়েও আলোচনা হতে পারে|
উল্লেখ্য, কিছু দিন আগে মহারাষ্ট্রের নাগপুরে আয়োজিত বিজয়াদশমী উত্সবে শবরীমালা, রামমন্দির এবং নকশালবাদ-সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রেখেছিলেন সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত| আর তাই মনে করা হচ্ছে, অখিল ভারতীয় কার্যকারী মণ্ডলের বৈঠকেও এই সমস্ত বিষয়ে বক্তব্য রাখতে পারেন সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top