News Flash

  • Home
  • Uncategorized
  • শেল্টার হোম ধর্ষণ মামলা : মূল অভিযুক্তকে পাটিয়ালার জেলে পাঠানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

শেল্টার হোম ধর্ষণ মামলা : মূল অভিযুক্তকে পাটিয়ালার জেলে পাঠানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): বিহারের মুজাফফরপুর শেল্টার হোম ধর্ষণ মামলায় মূল অভিযুক্ত বৃজেশ কুমারকে পঞ্জাবের পাটিয়ালায় হাই-সিকিউরিটি জেলে পাঠানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট| পাশাপাশি গত ২০ সেপ্টেম্বর থেকে এযাবত্ যে সমস্ত সিবিআই অফিসাররা শেল্টার হোম ধর্ষণ মামলার তদন্তের সঙ্গে জড়িত, তাঁদের নামের তালিকা ৩১ অক্টোবরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত| বিহার সরকারকে একহাত নিয়ে সর্বোচ্চ আদালত এদিন জানিয়েছে, ‘শুধুমাত্র তিনি (বিহারের মন্ত্রী মঞ্জু বর্মা) মন্ত্রিসভার সদস্য হওয়ার কারণে আইনের ঊর্ধ্বে থাকবেন, তা হতে পারে না| গোটা বিষয়ই সন্দেহজনক| কি কারণে এখনও তাঁকে গ্রেফতার করা হল না? অনেক হয়েছে|’
মুজাফফরপুর শেল্টার হোম ধর্ষণ মামলার শুনানির সময় এদিন উদ্বেগও প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত| আইনজীবী জানান, শেল্টার হোমের মেয়েদের মাদক পর্যন্ত দেওয়া হতো| এরপরই সর্বোচ্চ আদালত জানিয়েছে, ‘এসব কি হচ্ছে?’

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top