News Flash

  • Home
  • Uncategorized
  • হাইলাকান্দিতে নৌকাডুবি, নিখোঁজ তিন যুবক
Image

হাইলাকান্দিতে নৌকাডুবি, নিখোঁজ তিন যুবক

হাইলাকান্দি (অসম), ২৮ অক্টোবর (হি.স.) : ফুটবলের ফাইনাল খেলা দেখতে যাওয়ার পথে নৌকাডুবিতে নিখোঁজ হয়ে গেছে তিন যুবক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে লালার লালামুখ ফেরিঘাটে। এসডিআরএফ বাহিনী কাটাখাল নদীতে উদ্ধার অভিযানে নামলেও এ খবর লেখা পর্যন্ত (রাত নয়টা) নিখোঁজদের পাওয়া গেছে বলে খবর নেই। নিখোঁজ তিন যুবক লালামুখ চা বাগানের দুই ভাই সুমিত পাসি (২৭) ও অজয় পাসি (২২) এবং রমেশ পাসি (৩৮)।
জানা গেছে, এদিন বিকেল তিনটে নাগাদ লালার উত্তর জষ্ণাবাদে একটি ফুটবল খেলার ফাইনাল ম্যাচ চলছিল। এই খেলা দেখতে কাটাখাল নদীর পূর্বতীরে লালামুখ চা বাগান এলাকার যুবকরা এদিন দল বেধে পশ্চিম তীরে আসছিল। লালামুখ ফেরিঘাটের নৌকার বহন ক্ষমতার চেয়ে এদিন তিনগুন বেশি যাত্রী উঠে পড়েন। আর এতেই দুর্ঘটনাটি ঘটেছে।
কাটাখাল নদীর জল জল বেড়ে স্রোত বইছিল। মাঝনদীতে নৌকা উল্টে গেলে প্রায় অর্ধশতাধিক যাত্রী জলে পড়ে যান। তবে অধিকাংশ যাত্রী সাঁতার কেটে নদীর তীরে উঠে গেলেও তিন যাত্রী নদীতে স্রোতের তোড়ে ভেসে যান।
খবর পেয়ে লালা থানার ওসি এম ইসলাম, সিআই তানভির আহমেদের নেতৃত্বে পুলিশ বাহিনী দ্রুত লালামুখ ফেরিঘাটে ছুটে যান। ততক্ষণে সুমিত, অজয় ও রমেশ কাটাখাল নদীর স্রোতে ভেসে সন্ধানহীন হয়ে যান।
অন্যদিকে, নৌকাডুবির খবর পেয়ে হাইলাকান্দি থেকে যায় আসে এসডিআরএফ বাহিনী। বাহিনীর জওয়ানরা যন্ত্রচালিত একটি নৌকা নিয়ে সন্ধ্যার মুখে নদীতে চক্কর কাটেন। কিন্ত নিখোঁজ তিন যুবকের কোনও সন্ধান বের করতে পারেননি। এদিন সন্ধ্যার পর হাইলাকান্দির অ্যাডিশনাল পুলিশ সুপার জগদীশ দাস, সিআই তানভির আহমেদ এবং ওসি এম ইসলামকে নিয়ে নদীতে এসডিআরএফ বাহিনীর নৌকা নিয়ে চক্কর কাটেন। এদিকে রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার সকালে ফের উদ্ধার অভিযান চালানো হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top