News Flash

  • Home
  • Uncategorized
  • মিমির মনের মনিকোঠায় আজও বিস্তার রাজের
Image

মিমির মনের মনিকোঠায় আজও বিস্তার রাজের

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): সময় চলে গেলেও মনের মনিকোঠায় মনের মানুষ রয়েই যায় । সময় পেরিয়ে যাওয়া মানেই অতীত সম্পর্ক ভুলে যাওয়া নয় । অতীত পিছু করে বেড়াচ্ছে অভিনেত্রী মিমি চক্রবর্তীকেও । আজও অভিনেত্রী ভুলতে পারেননি পরিচালক রাজ চক্রবর্তীকে ।
টলিউডের বক্স অফিস জুড়ে শুধুই এখন রাজ মিমির ৷‘ক্রিসক্রস’ ছবির সাক্সেস ৷ তারপরেই ‘ভিলেন’র ব্লকবাস্টার রেসপন্স ৷ পুজোর মরশুমে ছবিটি মুক্তি পেতে না পেতেই হাউসফুল ছিল প্রায় প্রতিটি শো ৷ মিমি-অঙ্কুশের ‘ভিলেন’ ছবি রিলিজের আগে থেকেই চারিদিকেই একটা উত্তেজনা ছড়িয়েছিল ৷ অভিনব স্ক্রিপ্ট থেকে শুরু করে অঙ্কুশের নয়া অবতার, সিক্স প্যাক অ্যাবস, ‘ভিলেন’এর সব কিছুই ছিল চর্চার বিষয় ৷ তারপর আবার দুই হিরোইন মিমি-হৃত্বিকার সংঘর্ষ আরওই অভিনব বিষয় । মিমি এবং অঙ্কুশের হট কেমিস্ট্রির ছোঁয়ায় ‘ভিলেন’ একেবারে ব্লকবাস্টার হিট । এই জুটির ফ্যানেরা ছবির প্রশংসায় পঞ্চমুখ ৷
তবে অতীত এখনও তরতাজা নায়িকার । ইনস্টাগ্রামে আপ লোডেড ছবির ক্যাপশনই তা বলে দেয় । মিমি লিখেছেন, ‘সময় চলে যায়, কিন্তু ছায়া রয়ে যায় পিছনে’ ৷ তাঁর এই ছবির ক্যাপশনই আরও গসিপের কারণ হয়ে উঠছে ৷ তাই এখনও মিমির মনে রাজই এখন টাটকা বলেই মনে করছে টালি পাড়া।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top